Wednesday, June 24, 2026

গান্ধীর ডিগ্রি নিয়ে প্রশ্ন তুললেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল, তীব্র বিতর্ক

Date:

Share post:

“জাতির জনক মহাত্মা গান্ধীর(Mahatma Gandhi) কোনও আইনের ডিগ্রি ছিল না। তাঁর কাছে ছিল শুধু হাইস্কুল ডিপ্লোমা। কিন্তু আইনি পেশায় আসার যোগ্যতা গান্ধীর ছিল।” সম্প্রতি এমনই মন্তব্য করলেন জম্মু-কশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা(Manoj Sinha)। খুব স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। উপরাজ্যপালের এহেন মন্তব্যের তীব্র নিন্দা করার পাশাপাশি তাঁর দাবি খারিজ করে দিয়েছেন মহাত্মা গান্ধীর পৌত্র তুষার গান্ধী।

শিক্ষিত হওয়ার জন্য ডিগ্রি যথেষ্ট নয়। এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সম্প্রতি মহাত্মা গান্ধীর প্রসঙ্গ তুলে ধরেন জম্মু-কশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলেন, “অনেকেই জানেন যে মহাত্মার আইনের ডিগ্রি ছিল। কিন্তু এই তথ্য সঠিক নয়। আর এটা বলার সাহসও কার নেই।” এরপরই তিনি বলেন, “আইনের পেশায় আসার যোগ্যতা গান্ধীর ছিল। কিন্তু তাঁর কাছে কোনও আইনের ডিগ্রি ছিল না। শুধুমাত্র ছিল হাইস্কুল ডিপ্লোমা। তবুও তিনি ছিলেন উচ্চ শিক্ষিত।” জাতির জনককে নিয়ে উপরাজ্যপালের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়।

মনোজ সিনহার এহেন দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র(Great Grandson) তুষার গান্ধী (Tushar Gandhi)। তিনি বলেন, জম্মু কাশ্মীরের উপরাজ্যপালের এহেন মন্তব্য পুরোপুরি দায়িত্বজ্ঞানহীন। জাতির জনকের ডিগ্রি ছিল শুধু তাই নয়। তাঁর কাছে একাধিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...