Saturday, April 4, 2026

Duare Sarkar: দুয়ারে সরকারে রাজ্যে ২ লক্ষ শিবির

Date:

Share post:

আসন্ন দুয়ারে সরকার কর্মসূচিতে রাজ্য জুড়ে ২ লক্ষ শিবির আয়োজন করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এর মধ্যে প্রথম ১০ দিনে ৮০ লক্ষ বুথভিত্তিক এবং ২০ হাজার ভ্রাম্যমাণ শিবিরের আয়োজন করতে হবে বলে জানিয়ে সব জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে। শিবির নিয়ে কোনও অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, আগামী পয়লা এপ্রিল থেকে রাজ্যে ষষ্ঠ দফায় দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে বলে আগেই জানানো হয়েছে। ২০ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি চলবে। এবারে দুয়ারে সরকার পরিচালনার জন্য ৪৪ জন আইএস পদমর্যাদার অফিসার থাকছেন। এ ছাড়াও শিক্ষক-শিক্ষিকাদের এই কাজে লাগানো হবে। কলকাতা পুরসভার অধীন একাধিক স্কুলের শিক্ষকরা এই কাজ করবেন। মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, শিক্ষকরা দুয়ারে সরকারে কাজে যোগ দিলেও পুর-স্কুলে পঠন-পাঠনের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। এবারে দুয়ারে সরকারের উল্লেখযোগ্য দিক হল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মেধাশ্রী, চোখের আলো-সহ মোট ৩৪টি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে। শনিবার নবান্ন থেকে রাজ্যের সব জেলাশাসককে এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশনামা পাঠিয়ে দিয়েছে।

আরও পড়ুন- ‘পথশ্রী’ প্রকল্পের উদ্বোধনে সিঙ্গুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, চলছে জোর প্রস্তুতি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...