Tuesday, June 23, 2026

চা বিক্রেতা থেকে বিধায়ক! গুজরাটের এই ‘মোদি’র মামলাতেই বিপাকে রাহুল

Date:

Share post:

‘মোদি’ পদবি(Modi) নিয়ে মন্তব্যের জেরে আদালতে শাস্তির পাশাপাশি সাংসদ পদ খুইয়েছেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। তবে এই পুরো ঘটনার পিছনে যার নাম উঠে আসছে তিনি গুজরাটের বাসিন্দা বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি(Purnesh Modi)। গুজরাটের(Gujrat) সুরাট আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন এই ব্যক্তিই। জেনে নেওয়া যাক কে এই ব্যক্তি!

গুজরাটের অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে আসা পূর্ণেশ মোদির পথ চলা অনেকটা নরেন্দ্র মোদির মতোই। অর্থাভাবে একটা সময় চা বিক্রি করেছেন পূর্ণেশ। কাজ করেছেন দিনমজুর হিসেবেও। এরপর লেখাপড়া শিখে একটি আইনি ফার্মে শিক্ষানবিশ হিসেবে যোগ দেন। সেখানেই আইনশিক্ষায় আগ্রহী হয়ে ওঠেন। পরে আইন নিয়ে পড়াশোনা করেন। এবং বিজেপিতে যোগ দেন। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর ধাপে ধাপে হতে থাকে পূর্ণেশের পদোন্নতি।

বিজেপিতে প্রথমে বুথ কনভেনর হিসেবে কাজ শুরু করেন। এরপর ওয়ার্ড প্রধান এবং সুরাট পুরসভার বিজেপি কর্পরেটরের দায়িত্ব পান। আরও পরে পদোন্নতি ঘটে। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান থেকে ২০১০ সালে বিজেপি সুরাট ইউনিটের প্রধান করা হয় পূর্ণেশকে। ২০১২ সালের বিধানসভা নির্বাচনে সুরাট পশ্চিমের প্রার্থী হন এবং জয়লাভ করেন। এখনও ওই অঞ্চলের বিধায়ক পদ ধরে রেখেছেন তিনি। ২০১৯ সালে রাহুল গান্ধীর মন্তব্যে ‘মোদি’ পদবি নিয়ে অপমানের প্রেক্ষিতে সুরাট আদালতে মানহানি মামলা দায়ের করেছিলেন এই পূর্ণেশ মোদি। তাঁর মামলার জেরেই ২ বছরের কারাদণ্ড হয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর। খুইয়েছেন সাংসদ পদ।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...