Tuesday, March 24, 2026

টানা তুষারপাতে বি*পর্যস্ত উত্তর সিকিম ! বন্ধ হল গ্যাংটকের রাস্তা

Date:

Share post:

নজিরবিহীন তুষারপাতের সাক্ষী উত্তর সিকিম (North Sikkim)। প্রায় ১৪০০ পর্যটক আটকে পড়ায় তড়িঘড়ি সেনা (Army)নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যটকদের উদ্ধারের (Tourist Rescue)কাজ শেষ হতে না হতেই রবিবার ফের বড়সড় ধস (Landslide) নামল পূর্ব সিকিমের ডিকচু জাং ওয়ার্ডে। যার জেরে এবার বন্ধ হয়ে গেল গ্যাংটক (Gangtok)থেকে মনগান রোডের রাস্তা। যদিও তুষারপাতে হতাহতের কোনও খবর নেই।

সেনা সূত্রে খবর , এইবছর নজিরবিহীন তুষারপাত প্রত্যক্ষ করেছেন সিকিমবাসী। গত ১১ থেকে ১৫ মার্চ নজিরবিহীন তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। দফায় দফায় তুষারপাতের জেরে পর্যটকরা আটকে পড়েছেন। শনিবার পর্যন্ত ১,৪০০ পর্যটককে জওয়ানরা উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রায় ১৪ থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় এই উদ্ধার কাজ চলে। পর্যটকদের ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বরফের জেরে বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ হয়েছে। ত্রিশক্তি শেপার্স এবং বিআরও-র যৌথ উদ্যোগে উন্নত মানের প্রযুক্তিকে কাজে লাগিয়ে বরফ পরিষ্কারের কাজ চলছে।

 

Related articles

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...