Saturday, March 28, 2026

হাবড়ায় শুরু ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্প, উদ্বোধনে মন্ত্রী

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার হাবরার প্রান্তিক মানুষদের জন্য ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্পের শুভ সূচনা হল শনিবার। প্রকল্পের উদ্বোধন করলেন হাবড়ায় বিধায়ক তথা রাজ্যের বন ও অচেরাচরিত শক্তি দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় এদিন ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্পে চক্ষুরোগ, স্ত্রীরোগ, সার্জারি, মেডিসিন, অস্থিরোগ, শিশুরোগ বিশেষজ্ঞ-সহ ১২টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই শিবিরে উপস্থিত ছিলেন। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, হাবড়া বিডিও অফিসে হাবড়া ব্লকের সাতটি অঞ্চলের প্রায় ২,৭০০ মানুষ এই ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্পে পরিষেবা পেয়েছেন। রাজ্যের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শেষ হওয়ার পর ফের হাবড়ায় এই ‘দুয়ারে ডাক্তার’ পরিষেবা শুরু হবে। রাজ্য সরকারের এই পদক্ষেপে প্রান্তিক মানুষ ভীষণ খুশি। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এর জন্য ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন- সমাজ সেবায় দাগ কেটেছেন স্কটিশ চার্চ কলেজের অধ্যাপিকা, পেলেন ভক্তি বেদান্ত মেমরিয়াল পুরষ্কার

Related articles

আমলা বদলে বাংলায় বেনামী টাকা ঢোকানোর ছক! কমিশন-বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার করছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। শনিবার,...

সংক্রমণে আক্রান্ত সাবা, কাজ ফেলে হাসপাতালে শয্যাশায়ী প্রেমিকার পাশে হৃতিক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা হৃতিক রোশনের (Hrithik Roshan) প্রেমিকা সাবা আজাদ(Saba Azad) । ভয়ংকর সংক্রমণে...

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...