Monday, April 6, 2026

বাম আমলে না হওয়া রাস্তা তৈরি শুরু করল কানাইপুর গ্রাম পঞ্চায়েত

Date:

Share post:

হুগলি থেকে ২৮ মার্চ রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগেই বাম আমলে না হওয়া কাজ শুরু করল কানাইপুর গ্রাম পঞ্চায়েত। হুগলির (Hooghly) কানাইপুরের সৌরদ্বীপ লঙ্কাপুরী এলাকায় বামআমল থেকে প্রধান সমস্যা ছিল রাস্তা। এলাকায় পাকা রাস্তা ছিল না। সেই কাজ শুরু করল তৃণমূল পরিচালিত কানাইপুর গ্রাম পঞ্চায়েত। এলাকার সব কাঁচা রাস্তা পাকাভাবে করে দেওয়ার কাজ শুরু হল।

কানাইপুর (Kanaipur) গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন, দীর্ঘ পঞ্চাশ বছর এলাকায় কোনও কাজ হয়নি। এখানকার কাঁচা রাস্তাগুলি মানুষের চলার যোগ্য ছিল না। স্কুল কলেজ যেতে সমস্যায় পড়তে হত। এবার কানাইপুর গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি যৌথ ভাবে উদ্যোগ নিয়ে এলাকার সব রাস্তা খুব দ্রুত পাকা করে দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। আর এলাকার মানুষের বাকি যা সমস্যা হচ্ছে সেগুলিও দ্রুত সমাধান করে দেওয়া হবে। এলাকায় রাস্তার কাজ শুরু হওয়ার পরে কানাইপুর পঞ্চায়েতকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয়রা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...