Friday, June 26, 2026

সাংসদ পদ খারিজের পর হারালেন মেজাজ! সাংবাদিককে জোর ধমক রাহুলের  

Date:

Share post:

সাংসদ পদ খারিজ হওয়ার পর শনিবার দুপুরেই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সাংবাদিক সম্মেলনে আদানি ইস্যুতে (Adani Issue) প্রধানমন্ত্রীকে (Narendra Modi) কটাক্ষ করতে ছাড়েননি সোনিয়া তনয়। আর সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকাই এক সাংবাদিকের প্রশ্ন শুনে মেজাজ হারালেন কংগ্রেস নেতা। এদিন সাংবাদিক বৈঠক চলাকালীন, একজন সাংবাদিক (Journalist) ‘মোদি’ পদবিতে মানহানি মামলায় দোষী সাব্যস্ত করার বিষয়ে প্রশ্ন করলে, রাহুল (Rahul Gandhi) কটাক্ষ করে ওই সাংবাদিককে বলেন, “সাংবাদিক হওয়ার ভান করবেন না। কেন, হাওয়া বেরিয়ে গেল”!

এদিন সাংবাদিক রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করেন, রাহুল ওবিসিদের (OBC) অপমান করেছেন। এটাই বলছে বিজেপি। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? এই প্রশ্নেরই উত্তর দিতে গিয়েই রীতিমতো মেজাজ হারান রাহুল। তিনি বলেন, ওই দিক থেকে একই প্রশ্ন করেছিলেন একজন। তারপর আপনি আবারও সরাসরি একই প্রশ্ন করছেন আমার বিপরীতে দাঁড়িয়ে। এরপরই রাহুল ওই সাংবাদিকের উদ্দেশে বলেন আপনি সরাসরি বিজেপির হয়ে কাজ করছেন না কেন? আপনি কী বিজেপির থেকে কোনও নির্দেশ পেয়েছেন। এদিন সাংবাদিকদের এমন প্রশ্ন শুনে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন রাহুল। তবে দ্রুত নিজেকে সামলেও নেন সদ্য সাংসদ পদ খোয়ানো রাহুল।

রাহুলের আরও সংযোজন, আমি আপনাকে একটি উদাহরণ দিই, আপনি যদি বিজেপির হয়ে কাজ করতে চান, তাহলে নিজের বুকে বিজেপির একটি প্রতীক ব্যাজ পরুন। তারপর আমি তাঁদের যেভাবে উত্তর দেব সেভাবে আপনাকেও উত্তর দেব। শুধু একজন সাংবাদিক হওয়ার ভান করবেন না। তবে এদিন রাহুলের সাংবাদিককে ধমক দেওয়ার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে এদিনের সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ এতটুকু পিছপা হননি কংগ্রেস নেতা। তিনি কটাক্ষের সুরে বলেন, প্রধানমন্ত্রী আমার ভাষণে ভয় পেয়ে আমাকে অযোগ্য ঘোষণা করেছেন। তাঁর চোখে আমি ভয় দেখতে পেয়েছি।

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...