Thursday, March 12, 2026

রাজনীতি অভিনয় সবেতেই ফ্লপ! হিরণের মন্তব্যের পাল্টা খোঁচা সায়নীর

Date:

Share post:

দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে একাধিক টলিউড (Tollywood) অভিনেতা-অভিনেত্রীদের এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigating Team)। দুর্নীতিতে টলিউড (Tollywood) যোগের একাধিক তথ্য ইতিমধ্যেই হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের। এবার টলিউডে দুর্নীতিযোগ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন খড়্গপুরের (Kharagpur) বিধায়ক বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। এবার দেব (Deepak Adhikari), বনি সেনগুপ্ত (Bony Sengupta), প্রযোজক শ্রীকান্ত মোহতা (Producer (Srikant Mohta) , সায়নী ঘোষের (Sayani Ghosh) বিরুদ্ধে চন্দ্রকোণায় তোপ দাগলেন হিরণ। পাল্টা দিয়েছেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। তিনি সাফ জানান, “হিরণ আমার সম্পর্কে যা বলছেন, এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে করব। হিরণ রাজনীতি ও অভিনয়ে সব ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক একজন ব্যক্তি”।

মেদিনীপুরের চন্দ্রকোণায় একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন হিরণ। সেখানে তাঁকে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে দুর্নীতি ইস্যুতে ‘গ্ল্যামার যোগ’ নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে খড়গপুরের বিজেপি সাংসদ বলেন, গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে আগেও আমি বলেছিলাম দীপক অধিকারী দুর্নীতিতে ভীষণভাবে যুক্ত। তিনি ৫ কোটি টাকা এনামুল হকের কাছ থেকে নিয়েছিলেন। হিরণের আরও অভিযোগ, বনি সেনগুপ্তের মতো ছোট্ট একটা বাচ্চা ছেলেও, সবেমাত্র অভিনয়ে এসেছে, সেও কীভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। পাশাপাশি সায়নী ঘোষ সম্পর্কে হিরণের অভিযোগ, তিনি কীভাবে একটার পর একটা ফ্ল্যাট বানিয়েছেন। কার টাকায় বানিয়েছেন। শ্রীকান্ত মোহতা, যিনি সব থেকে বড় প্রডিউসার, তিনি কত বড় দুর্নীতিতে জড়িয়েছিলেন, কোটি কোটি টাকা লুঠ করেছেন, চুরি করেছেন।

তবে হিরণের এদিনের বক্তব্য প্রসঙ্গে পাল্টা দিয়ে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ সাফ জানান, “হিরণ আমার সম্পর্কে যা বলছেন, এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে করব। হিরণ রাজনীতি ও অভিনয়ে সব ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক একজন ব্যক্তি। যদি দল কিংবা মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এসব বলে থাকেন, তাহলে আমার কিছু বলার নেই। এসব করে হিরণ শেষমেশ কিছুই পাবেন না। খবরের শিরোনামে থাকতেই এসব হয়তো বলছেন। সায়নী আরও জানান, আমার ধারণা হিরণের একটা ক্ষোভ রয়েছে। হিরো হিরণ যথার্থ মর্যাদা পাননি। সেই হতাশা থেকেই এই ধরনের কথাবার্তা বলছেন।”

পাল্টা দিয়েছেন, তৃণমূল সাংসদ শান্তনু সেনও (Shantanu Sen)। তিনি পরিষ্কার জানিয়েছেন, “হিরণ মনকষ্টে রয়েছেন। হিরণ বারাবর তৃণমূলে আসতে চেয়েছিল। তবে যা শর্ত দিয়েছিল আমাদের দল তা মানেনি। ও নিজেই জানে না কতদিন বিজেপিতে থাকবে। মনের দুঃখে এই কথা বলছে।”

 

 

spot_img

Related articles

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...

দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার 'স্বাস্থ্যসাথী' (Swasthya...