Monday, April 6, 2026

তান্ত্রিকের নির্দেশেই তিলজলায় শিশু খু*ন ! সত্যতা যাচাই করছে পুলিশ

Date:

Share post:

বেনজির! সাত বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর খুন করার অভিযোগ। এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত তিলজলা। অভিযুক্ত অলোক কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের কারণ খুঁজতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের।

কী বলছে অভিযুক্ত? দীর্ঘদিন ধরে চেষ্টা করেও তার স্ত্রীর কোনও সন্তান হয়নি।
নবরাত্রির মধ্যে নরবলি দিলে সন্তানধারণ করবেন স্ত্রী। তান্ত্রিকের আশ্বাস পেয়ে তিলজলাতে শিশুকন্যাকে অপহরণ করে নৃশংসভাবে খুন করে অভিযুক্ত। জেরায় এমনই দাবি করেছে ধৃত।পুলিশ হন্যে হয়ে তান্ত্রিকের খোঁজ শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের সমস্তিপুরের বাসিন্দা অলোক কুমারের ২০১৬ সালে বিয়ে হয়। গেঞ্জি কারখানার কর্মী স্ত্রীকে নিয়ে কলকাতার তিলজলায় এসে থাকতে শুরু করে। বেশ কয়েক বছর কেটে গেলেও সন্তানের মুখ দেখতে পায়নি ওই দম্পতি। এই কারণে এলাকায় বেশ কয়েকবার কটুক্তির শিকার হতে হয় তাদের। একসময় স্ত্রী অন্তঃসত্ত্বা বলে রটিয়ে দেয় অভিযুক্ত । বিহারে দেশের বাড়িতে পাঠিয়ে দেয় স্ত্রীকে।
এরপর নিমতলায় তান্ত্রিকের কাছে যায় অলোক কুমার। জেরায় তার দাবি, তান্ত্রিক পরামর্শ দেয় নবরাত্রির মধ্যে বছর সাত-আটেকের কোনও ‘সুলক্ষ্মণযুক্ত’ শিশুকে বলি দিতে পারলে সন্তানের মুখ দেখতে পারবে দম্পতি । তান্ত্রিকের কথামতো  শিশুকন্যার খোঁজ শুরু করে অলোক। বেশ কিছুদিন ধরে তার নজর গিয়ে পড়ে ওপরের ফ্ল্যাটের মৃত শিশুটির উপর। সুযোগের অপেক্ষায় ছিল সে।
শেষ পর্যন্ত পুলিশের জেরায় ধৃত যুবক স্বীকার করেছে, খুনের আগে শিশুটিকে ধর্ষণ এবং যৌন নিগ্রহ করে সে। ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের অভিযোগের পাশাপাশি পকসো আইনেও মামলা করেছে পুলিশ। ধৃতকে সোমবারই আদালতে তুলবে পুলিশ।

সূত্রের খবর, পুলিশি জেরায় ধৃত অলোক কুমার জানিয়েছে, প্রথমে ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে সে। তারপর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধ করে শিশুটিকে খুনের চেষ্টা করে। শিশুটিকে ধর্ষণ করার কথাও জানিয়েছে সে। তবে এই বিষয়ে নিশ্চিত হতে নাবালিকার ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।
শিশুটির শরীরের মাথা, কান সহ একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। একইসঙ্গে স্ট্র্যাঙ্গুলেশন মার্কও মিলেছে শরীরে।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...