Sunday, April 5, 2026

সাত বছর আগের ফৌজদারি মামলা ! ফের বিড়*ম্বনায় অম্বিকেশ মহাপাত্র

Date:

Share post:

১২ বছর আগের ব্যঙ্গচিত্রের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। কিন্তু পাসপোর্ট রিনিউ করতে গিয়ে ফের বিড়ম্বনায় পড়লেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র (Ambikesh Mahapatra)। তার অভিযোগ, ২০১৬ সালে হরিদেবপুর থানায় (Haridevpur PS) তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের একটি মামলা (Snatching Case) দায়ের হয়েছে বলে তাঁকে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। যদিও অভিযোগকারী এই দাবি মানতে চাননি।‌তিনি বলেন, এ ধরনের কোনও অভিযোগই দায়ের করেননি !

অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর দাবি, এই অভিযোগকে হাতিয়ার করে তাঁর পাসপোর্ট রিনিউ ভেরিফিকেশন নট ক্লিয়ার বলে ওয়েবসাইটে দেখানো হচ্ছে।

তিনি জানিয়েছেন, গত বছর ২২ ডিসেম্বর অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। ১৮ জানুয়ারি তাঁর বিরুদ্ধে হওয়া ব্যঙ্গচিত্রকাণ্ডের মামলা থেকে অব্যাহতি পান। এরপর সার্টিফায়েড কপি দিয়ে ১০ বছরের জন্য পাসপোর্ট রিনিউয়ের আবেদন করেন তিনি। পঞ্চসায়র থানার এক পুলিশ আধিকারিক তাকে জানান, হরিদেবপুর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা চলছে। ২০১৮ সালে আলিপুর কোর্টে চার্জশিট পেশ করা হয়।

অম্বিকেশ মহাপাত্র বলেন, হরিদেবপুরে ২০১৬, ৩০ এপ্রিল সকাল সাতটায় জনৈক সুব্রত বন্দ্যোপাধ্যায়ের ৫ হাজার টাকা ছিনতাই হয়। পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেছিলাম। পঞ্চসায়র থানার পুলিশ এসে বলে হরিদেবপুরে কেস আছে। ১৪৩, ৩৪১, ৩২৩, ৩৭৯, ৫০৬ ধারায়। এ ছাড়াও নির্বাচনের দিন বিকেলে ঝামেলা সংক্রান্ত হেনস্থা।
হরিদেবপুরের দড়িরচকের জনৈক সুব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ধরনের কোনও অভিযোগ তিনি করেননি। একটা ঘটনা ঘটেছিল। তবে তা মিটে গেছে। তাছাড়া সেই অভিযোগকারীই যে তিনি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...