Monday, June 8, 2026

কলকাতার অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে এই দুই ক্রিকেটার

Date:

Share post:

চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়র। শ্রেয়স আইপিএল থেকে ছিটকে যাওয়ায় নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনার সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, কেকেআরের অধিনায়ক হিসাবে এই মুহূর্তে উঠে আসছে দুটো নাম। এরা হলেন শার্দুল ঠাকুর এবং সুনীল নারিন।

সূত্রের খবর, কেকেআর ম্যানেজমেন্ট আগামী কয়েক দিনের মধ্যে নতুন অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কারণ নতুন কেকেআর অধিনায়ককে ৩০ মার্চ আহমেদাবাদে আইপিএল ২০২৩-এর প্রাক-টুর্নামেন্ট অধিনায়কের ব্রিফিংয়ে অংশ নিতে হবে। জানা যাচ্ছে, শার্দুলই কলকাতার অধিনায়কের দৌড়ে এগিয়ে রয়েছেন। তবে সুনীল নারিনও কেকেআরের অধিনায়কত্বের দায়িত্বে আসতে পারেন। ক্যারিবিয়ান এই স্পিনারের ঠাণ্ডা মাথার সঙ্গে রয়েছে প্রচুর অভিজ্ঞতা। তিনি কেকেআর ফ্র্যাঞ্চাইজির জন্য সর্বোচ্চ উইকেট শিকারীও।

এই নিয়ে কলকাতার এক আধিকারিক জানিয়েছেন, অধিনায়কত্বের দৌড়ে কিছুটা হলেও এগিয়ে শার্দুল। কারণ, ঘরোয়া ক্রিকেটারদের সঙ্গে তিনি অনেক সহজে মিশতে পারবেন। তাছাড়া আবু ধাবি লিগে অধিনায়ক হিসাবে ব্যর্থ সুনীল। তাঁর নেতৃত্বে সবার নীচে শেষ করেছে দল। তাই শার্দুলের উপরেই ভরসা করতে পারে ম্যানেজমেন্ট। এছাড়াও জানা যাচ্ছে, একটি অনুষ্ঠান করে নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে কেকেআর। সেই অনুষ্ঠানে থাকবেন দলের মালিক শাহরুখ খান নিজে। এছাড়াও থাকবেন এক আন্তর্জাতিক পপ তারকা।

আরও পড়ুন:বিসিসিআইয়ের চ‍্যালেঞ্জ, ইন্দোরের পিচ নিয়ে সুর নরম আইসিসির

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...