Thursday, June 25, 2026

তিলজলাকাণ্ডের জের: রণ*ক্ষেত্র পার্ক সার্কাস, পুলিশের গাড়িতে হা*মলা বিক্ষো*ভকারীদের

Date:

Share post:

তিলজলাকাণ্ডে ৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর খুন, প্রতিবাদে বন্ডেল গেট রোডে পথ অবরোধ স্থানীয়দের। অবরোধের জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ।

এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। এদিন পুলিশকে লক্ষ্য করে ঢিলও ছোড়া হয় বলে অভিযোগ। এমনকী পুলিশের গাড়িতে আগুনও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
গতকাল রাত থেকেই উত্তাল ওঠে তিলজলা এলাকা। তিলজলা থানার সামনেও বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে দু’জন মহিলাকে আটক করে পুলিশ। পাশাপাশি ওই এলাকায় ২০০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়। স্থানীয়দের আরও অভিযোগ, একটি শিশু কন্যাকে খুঁজতে মাত্র দু’জন পুলিশ পাঠানো হয়েছিল। আর বিক্ষোভ হটাতে ২০০ জন পুলিশ। সোমবার সকালেও উত্তাল হয়ে ওঠে তিলজলা এলাকা। দুজন মহিলাকে আটক করার প্রতিবাদে দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয়েছে বন্ডেল রোড। এখনও চলছে সেই অবরোধ।

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...