Monday, April 6, 2026

কৌস্তুভের গ্রেফ*তারি, কলকাতা পুলিশ কমিশনারের রিপোর্টে অসন্তোষ হাই কোর্টের

Date:

Share post:

কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তুভ বাগচীর গ্রেফতারিতে কলকাতার পুলিশ কমিশনার রিপোর্ট পেশ করেছেন। যদিও সেই রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেছে হাই কোর্ট। সোমবার রাজ্য সরকারের আইনজীবীকে বিচারপতি রাজাশেখর মান্থা বলেছেন, ‘‘পুলিশ কমিশনারের রিপোর্ট গ্রহণযোগ্য নয়। রিপোর্টে ওই দিনের পুলিশের ভূমিকাকে সমর্থন করা হয়েছে। কিন্তু সে দিনের প্রকৃত ঘটনাটি সবার জানা উচিৎ।

বিচারপতি মান্থার আরও মন্তব্য, পুলিশকে সতর্ক করার প্রয়োজন রয়েছে। আগামী ১২ এপ্রিলের মধ্যে রাজ্যের হলফনামা তলব করেছে আদালত। আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত বহাল থাকবে অন্তর্বর্তী নির্দেশ, এমনই জানিয়েছে আদালত।

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...