Thursday, June 18, 2026

পুরো নিয়োগ তালিকা বাতিল হওয়া উচিত! গ্রুপ সি মামলায় ক্ষো.ভপ্রকাশ হাই কোর্টের

Date:

Share post:

গ্রুপ সি (GroupC) মামলায় এবার ক্ষোভপ্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Bishwajit Basu)। এদিন মামলার শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন তোলেন, গ্রুপ সি-তে শূন্যপদ ২ হাজার ৩৭ কিন্তু ইন্টারভিউয়ের তালিকা ৬ হাজারেরও বেশি। অন্যদিকে, মেধাতালিকায় ওয়েটিং লিস্টে নাম রয়েছে আরও ৩ হাজারেরও বেশি পরীক্ষার্থীর! এরপরই বিচারপতি বিশ্বজিৎ বসু বিস্ময় প্রকাশ করে বলেন, এমন তালিকা কীভাবে সম্ভব! এরপরই পুরো নিয়োগ তালিকা বাতিল হওয়া উচিত বলে মন্তব্য করেন বিচারপতি বসু। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এরপরই বিচারপতি সাফ জানান, পুরো নিয়োগ তালিকা অবিলম্বে বাতিল হওয়া উচিত। তালিকায় চাকরি পাওয়া বা নাম থাকা প্রত্যেকের নামই বাদ যাওয়া উচিত বলেই মন্তব্য করেন বিচারপতি। তবে এদিনের মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী শীর্ষন্ন বন্দ্যোপাধ্যায় হাই কোর্টে জানান, ২ হাজার ৩৭ শূন্যপদ হলে, ইন্টারভিয়ের (Interview) জন্য নামের তালিকা দ্বিগুণ হতে পারে। তবে পাল্টা মামলাকারীদের আইনজীবী প্রশ্ন তোলেন, এসএসসি আইন অনুযায়ী ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সিতে ওয়েটিং লিস্টে থাকবে ২০৩ জন, কিন্তু সেখানে সেখানে আছে ৩ হাজার জনেরও বেশি। পাশাপাশি ইন্টারভিউ তালিকা হবে ৪ হাজার ৭৪ জনের, কিন্তু তালিকায় দেখা যাচ্ছে ৬ হাজারেরও বেশি নাম।

তবে গত বুধবার থেকেই এসএসসি গ্রুপ সি পদে চাকরি বাতিল হওয়া শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে ২০১৭ সালের চাকরিপ্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের অফিসে শুরু হয় কাউন্সেলিং।

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...