Saturday, April 4, 2026

দেশের জার্সিতে দাপট রোনাল্ডোর, ইউরো কাপের ম‍্যাচে জোড়া গোল সিআরসেভেনের

Date:

Share post:

পর্তুগালের জার্সি গায়ে ফের চেনা ছন্দে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার রাতে ইউরো কাপের কোয়ালিফায়ার ম‍্যাচে লুক্সেমবার্গকে ৬-০ গোলে হারাল পর্তুগাল। ম‍্যাচে জোড়া গোল সিআরসেভেনের। আর এই সুবাদে পর্তুগালের জার্সিতে রবিবার ম্যাচের পর রোনাল্ডোর নামের পাশে এখনও পযর্ন্ত বসল ১২২ গোল। এর আগের ম‍্যাচে লিখস্টেনস্টাইনকে ৪-০ উড়িয়ে দেওয়ার ম্যাচে রোনাল্ডো আন্তর্জাতিক পর্যায়ে কোনও দেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার কৃতিত্বও গড়েছেন। রবিবার রাতে নিজের রেকর্ড নিজেই ভাঙেন পর্তুগিজ সুপারস্টার। রবিবারের ম‍্যাচের পর রোনাল্ডো কেরিয়ারে ১৯৮তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন।

ম‍্যাচে প্রথম থেকেই দাপট দেখায় পর্তুগাল। ৯ মিনিটেই গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনাল্ডো। ৩০ মিনিটের মাথায় রোনাল্ডো নিজের দ্বিতীয় গোল করেন। প্ৰথম ১৮ মিনিটেই রোনাল্ডো, জোয়াও ফেলিক্স, বার্নার্ড সিলভা গোলে ৩-০ এগিয়ে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধেও চলে পর্তুগালের দাপট। পর্তুগালের হয়ে আরও দু-গোল করেন পরিবর্ত হিসাবে নামা ওতাভিও এবং রাফায়েল লিও। এই জয়ের সুবাদে গ্রুপ-জে’তে আপাতত শীর্ষস্থানে রয়েছে পর্তুগাল।

আরও পড়ুন:বিসিসিআইয়ের চ‍্যালেঞ্জ, ইন্দোরের পিচ নিয়ে সুর নরম আইসিসির

 

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...