Saturday, April 4, 2026

খুশির হাওয়া যাদব ঘরে, বাবা হলেন তেজস্বী

Date:

Share post:

ইডি-সিবিআয়ের হাঁকডাকের মধ্যেই সুখবর বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের (Laluprasad Yadav) পরিবারের। প্রথম সন্তানের বাবা হলেন তাঁর ছোট ছেলে তেজস্বী যাদব। সোমবার সকালেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তেজস্বীর (Tejaswi Yadav) স্ত্রী রাজেশ্বরী।

সোমবার কন্যার জন্ম দেন রাজেশ্বরী। টুইট করে বাবা হওয়ার খবর দেন তেজস্বী নিজেই। সদ্যোজাত কন্যার ছবি টুইট করে তিনি বলেন, “ইশ্বর খুশি হয়ে আমাকে এই উপহার দিয়েছেন।” উল্লেখ্য, জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে লালুপ্রসাদ সহ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্ত চলছে। রেলমন্ত্রী থাকাকালীন বহু লোককে জমির বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এইসবের মধ্যেই বাড়িতে এলো খুশির খবর।

আরও পড়ুন- মা-বাবার থেকে লুকিয়ে কি করেছিলেন শিখর? ফাঁস করলেন নিজেই

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...