Sunday, April 5, 2026

আজ রাষ্ট্রপতিকে সংবর্ধনা দিতে প্রস্তুত রাজ্য

Date:

Share post:

একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ সোমবার প্রথম বাংলায় পা রাখছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দু’দিনের সফরের প্রথমদিনই রাজ্য সরকারের তরফে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। বিকেল ৫টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সি ভি আনন্দ বোস-সহ অন্যান্য বিশিষ্টরা। সোমবার সকাল ১১টা নাগাদ বিশেষ বিমানে তিনি দমদম বিমানবন্দরে নামবেন। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ময়দানের আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন। সেখান থেকে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাসভবনে এক অনুষ্ঠানে যোগ দেবেন বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।

এরপরে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে যাবেন রাজভবনে। সেখানে বিশ্রাম নিয়ে যাবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের অনুষ্ঠানে। সোমবার রাজভবনেই রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার সকাল ১০টায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাষ্ট্রায়ত্ত ইউকো ব্যাঙ্কের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে বেলুড় মঠে যাবেন। ওইদিনই বীরভূমের শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শান্তিনিকেতন থেকে হেলিকপ্টারে ময়দানের আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ড হয়ে রাষ্ট্রপতি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। এরপর সেনাবাহিনীর বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।

 

Related articles

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...