Thursday, April 2, 2026

রাহুল বিতর্কে ভারতের উপর নজর রাখছে আমেরিকা, জানালেন বাইডেনের মুখপাত্র

Date:

Share post:

মোদি পদবি নিয়ে মন্তব্যে প্রথমে ২ বছরের শাস্তি। এরপর সাংসদ পদ খারিজ রাহুলের। বিরোধী নেতার বিরুদ্ধে এহেন পদক্ষেপের ঘটনায় বিতর্ক চরম আকার নিয়েছে জাতীয় রাজনীতিতে। এরইমাঝে রাহুল গান্ধীর(Rahul Gandhi) বিরুদ্ধে আদালতের সেই মামলাটির উপর নজর রাখছে আমেরিকা(America))। মার্কিন বিদেশ দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল(Vedanta Patel) সোমবার রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে যে মামলা দায়ের হয়েছে তার উপর নজর রাখছে আমেরিকা।

সোমবার সাংবাদিক সম্মেলনে মার্কিন বিদেশ দফতরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, “আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা যে কোনও গণতন্ত্রের মূল ভিত্তি। আমরা ভারতীয় আদালতে মিস্টার গান্ধীর মামলা দেখছি এবং আমরা আমাদের মত প্রকাশের স্বাধীনতা সহ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারে ভারত সরকারের সঙ্গে জড়িত।” তিনি আরও বলেন, “আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে আমাদের সম্পৃক্ততার মধ্যে, আমরা আমাদের উভয় গণতন্ত্রকে শক্তিশালী করার চাবিকাঠি হিসাবে গণতান্ত্রিক নীতির গুরুত্ব এবং মত প্রকাশের স্বাধীনতা সহ মানবাধিকার সুরক্ষার গুরুত্ব তুলে ধরেছি।”

পাশাপাশি মার্কিন মুখপাত্র আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আছে এমন যেকোনও দেশে বিরোধী দলের সদস্যদের সঙ্গে সম্পর্ক রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য স্বাভাবিক এবং আদর্শ। উল্লেখ্য, “কেন সব চোরের উপাধি মোদি” মন্তব্যের জেরে ২০১৯ সালে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছিল সুরাতের একটি আদালতে। সম্প্রতি সেই মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২ বছরের সাজা হয় রাহুল গান্ধীর। যার জেরে সাংসদ পদ খোয়াতে হয় রাহুল গান্ধীকে।

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...