Sunday, June 28, 2026

কালীঘাটে পুজো দিলেন নাইট অধিনায়ক, ক্রীড়ামন্ত্রীকে নতুন জার্সি উপহার কেকেআরের

Date:

Share post:

পিঠের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়র। তাঁর জায়গায় কলকাতা নাইট রাইডার্সকে আসন্ন মরশুমে নেতৃত্ব দেবেন নীতিশ রানা। প্রথমবার এই দায়িত্ব পেলেন তিনি। আর আইপিএলে নেতৃত্বের দায়িত্ব পেয়েই দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কালীঘাট মন্দিরে পুজো দিলেন নীতিশ রানা। চাইলেন দলের সাফল্য।

এদিন দুপুরে কালীঘাট মন্দিরে পৌঁছে গিয়েছিলেন নীতিশ রানা। সেখানে মায়ের কাছে পুজো দেন কেকেআর অধিনায়ক। সঙ্গে ছিলেন দলের কোচ।দলের সাফল্যের জন্য প্রার্থনাও করেন। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিকে আইপিএলে মাঠে নামার আগে নতুন জার্সি উন্মোচন হয়েছে কেকেআরের। গতবারের থেকে বেশ কিছুটা বদল হয়েছে এবারের জার্সিতে। বেগুনির সঙ্গে সেখানে রয়েছে হলুদের ছোঁয়া। নতুন জার্সি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দিলেন নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর।

আরও পড়ুন:খোঁজ পাওয়া গেল নিখোঁজ হয়ে যাওয়া কেদার যাদবের বাবা মহাদেব যাদবের


 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...