Thursday, June 25, 2026

‘অন্য কাজ আছে’, বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক বাতিল মোদির

Date:

Share post:

কথা দিয়েছিলেন মঙ্গলবার বঙ্গ বিজেপি সাংসদদের(BJP MP) সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেইমতো মোদি সাক্ষাতে মুখিয়ে ছিলেন সুকান্ত-সৌমিত্ররা। তবে একেবারে শেষমুহূর্তে বিজেপি সাংসদদের আশায় জল ঢেলে বৈঠক বাতিল করলেন প্রধানমন্ত্রী(Prime Minister)। এদিন প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, অন্য জরুরি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। তাই বাংলার সাংসদদের সাক্ষাত করতে পারবেন না তিনি। বিজেপি সাংসদরা যেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাত করে নেন। ফলে রাতের দিকে শাহের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে সুকান্তদের।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর দফতরের তরফে অমিত শাহকে এই বিষয়ে অবগত করা হয়েছে। অন্যদিকে সুকান্তরা শাহের মন্ত্রকের সঙ্গে কথা বলে সাক্ষাতের সময় চেয়ে নিয়েছেন। সেইমতো মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বাংলার সাংসদদের সঙ্গে দেখা করার সময় দিয়েছেন অমিত শাহ। সুকান্তর নেতৃত্বে তাঁর বাংলোয় যাবেন সাংসদরা। উল্লেখ্য, শুভেন্দুর বিরুদ্ধে নালিশ জানাতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছিলেন। আবেদনে সাড়া দিয়ে আজ বাংলার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করার সময় দেন। তবে শেষ মুহূর্তে তা বাতিল হওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গ বিজেপি সাংসদদের বৈঠক বাতিলের বিষয়ে অন্য অঙ্ক দেখছে রাজনৈতিক মহল। সোমবারই অমিত শাহ, নাড্ডার সঙ্গে দেখা করে বঙ্গ বিজেপি নেতৃত্বে বদলের প্রস্তাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার তরফে রাজ্য নেতৃত্বকে নিয়ে একগুচ্ছ নালিশের পর কি আর আরেক গোষ্ঠীর সঙ্গে কথা বলা এড়িয়ে গেলেন মোদি এবং তাঁদের পাঠিয়ে দিলেন অমিত শাহর কাছে? যাঁর সঙ্গে একদিন আগেই কথা বলেছেন শুভেন্দু অধিকারী?

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...