Thursday, June 25, 2026

মেঘ রোদের লুকোচুরিতে শৈল শহর ! এখনই কাটছে না বৃষ্টির ভ্রুকুটি

Date:

Share post:

উত্তরবঙ্গের আবহাওয়ায় (North Bengal Weather) বড়সড় পরিবর্তনের পূর্বাভাস আপাতত না মিললেও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আগামী কয়েক দিন মেঘলা আকাশের মাঝেও রোদের ঝলক দেখতে পাবেন দার্জিলিংবাসী (People of Darjeeling)। গত এক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টিতে (Rain) ভিজেছে পাহাড়ি এলাকা। তবে মঙ্গলবারের ছবিটা একেবারে অন্যরকম। মেঘলা আকাশেও সোনালী রোদের আভাস মেলায় দার্জিলিং জুড়ে ঝলমল করছে সবুজ সতেজতা।

চৈত্রের শেষ লগ্নে বাংলার বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে দার্জিলিং,জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। টাইগার হিল থেকে শুরু করে ঘুম স্টেশন, সান্দাকফু থেকে শুরু করে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট পর্যন্ত একটা দারুণ সুন্দর সফর সূচি তৈরি করে এই মুহূর্তে অনেকেই দার্জিলিংয়ে নিজেদের ঠিকানা করেছেন। মাঝে বেশ কয়েকদিন বৃষ্টিতে কিছুটা হলেও নিরাশ হয়েছিলেন পর্যটকরা। মঙ্গলবার সকাল থেকে আকাশের রূপ বদলে খুশি প্রত্যেকেই।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...