Friday, June 5, 2026

বঙ্গ সফরে রাষ্ট্রপতি! শহরজুড়ে যান চলাচল নিয়ন্ত্রণে, কী করে অফিস পৌঁছবেন?

Date:

Share post:

দুদিনের বঙ্গ সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তিনি। মঙ্গলবারও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সকালে বেলুড় মঠ যাবেন তিনি। তারপর রেসকোর্স থেকে কপ্টারে শান্তিনিকেতন যাওয়ার কথা রয়েছে তাঁর।রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

আরও পড়ুন:শান্তিপূর্ণভাবে উৎসব পালনে রাজারহাট থানায় সর্বধর্ম সমন্বয় সভা
সোমবারের পর মঙ্গলবারও যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। তাই বাইরে বেরোনোর আগে একনজরে দেখে নিন শহরের কোন কোন রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল –

    • সকাল সাড়ে ৭টা-সকাল ৯টা ১০ মিনিট
      উত্তর এবং দক্ষিণমুখী রেড রোড, উত্তর এবং দক্ষিণমুখী খিদিরপুর রোড, দ্বিতীয় হুগলি সেতুতেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
      এই সময়ের মধ্যে অফিস যেতে হলে বা বাইরে বেরোতে হলে দক্ষিণমুখী রেড রোডের বিকল্প পথ মেয়ো রোড-ডাফরিন রোড-আউট্রাম রোড অথবা স্ট্র্যান্ড রোড। উত্তরমুখী রেড রোডের বিকল্প পথ জওহরলাল নেহরু রোড। উত্তরমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড। দক্ষিণমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ স্ট্র্যান্ড রোড-সেন্ট জর্জেস গেট রোড। দ্বিতীয় হুগলি সেতুর বিকল্প হিসাবে ব্যবহার করা হবে স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ।

  • সকাল ৮টা ৪০ মিনিট-সকাল ১১টা ১৫ মিনিট

যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এজেসি বোস রোড, এজেসি বোস উড়ালপুল এবং মা উড়ালপুলে।

এই সময় অফিসযাত্রীরা এজেসি বোস রোডের বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড (পশ্চিম দিক বরাবর)। এজেসি বোস উড়ালপুলের বদলে এজেসি বোস রোড ব্যবহার করা যাবে। মা উড়ালপুলের বিকল্প পথ পার্ক সার্কাস কানেক্টর ব্যবহার করতে পারে

  • সকাল সাড়ে ১০টা-সাড়ে ১১টা

উত্তরমুখী খিদিরপুর রোড এবং দক্ষিণমুখী খিদিরপুর রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

কী করবেন নিত্যযাত্রীরা? উত্তরমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড। দক্ষিণমুখী খিদিরপুর রোডের বিকল্প পথ স্ট্র্যান্ড রোড-সেন্ট জর্জেস গেট রোড।
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ শান্তিনিকেতনে পৌঁছবেন রাষ্ট্রপতি। কলকাতা থেকে কপ্টারে শান্তিনিকেতনের বিনয় ভবন সংলগ্ন কুমিরডাঙার মাঠে নামবেন তিনি। দুপুর ৩টেয় আম্রকুঞ্জের জহরবেদিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে তাঁর। সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তাঁর সফর ঘিরে শান্তিনিকেতনে সাজ সাজ রব।

 

 

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...