Friday, June 26, 2026

কবে হবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ? বড় আপডেট দিল সংসদ

Date:

Share post:

মোটের ওপর নির্বিঘ্নেই শেষ হল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা। এবার ফলপ্রকাশ নিয়ে আপডেট দিল সংসদ। সোমবার শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোনও সমস্যাই হয়নি। আজ, ২৭ মার্চও নির্বিঘ্নেই শেষ হল এবছরের উচ্চ মাধ্যমিক। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা ১০ই জুনের অনেক আগেই এবারের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (HS Result) করা হবে।

গত ১৪ মার্চ শুরু হয় পরীক্ষা। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনও বড় অশান্তি ঘটেনি। এবারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লাখ ৫৫ হাজার। মোট পরীক্ষা কেন্দ্র ছিল ২৩৪৯টি। কোনও কেন্দ্র থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত কোন অভিযোগ আসেনি। প্রশ্নপত্র ফাঁস হয়নি। কোনও অনৈতিক ঘটনা যাতে না ঘটে তাই উত্তরপত্র মূল্যায়নে নিয়ম মেনে করা হবে, জানিয়েছেন শিক্ষা সংসদের সভাপতি।

আরও পড়ুন- চা-বাগান নিয়ন্ত্রণে সিদ্ধান্ত, স্বাস্থ্যসাথীর অভিযোগ নিষ্পত্তিতে পৃথক ইউনিট তৈরি করবে রাজ্য

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...