Friday, June 26, 2026

চা-বাগান নিয়ন্ত্রণে সিদ্ধান্ত, স্বাস্থ্যসাথীর অভিযোগ নিষ্পত্তিতে পৃথক ইউনিট তৈরি করবে রাজ্য

Date:

Share post:

বাগিচা শ্রমিকদের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে রাজ্য সরকার চা-বাগানগুলিকে নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন। বৈঠকের পরে তিনি বলেন, রাজ্যে বর্তমানে ২৮৫টি নথিভুক্ত চা-বাগানের বাইরেও নিজস্ব ও সরকারি খাসজমিতে প্রায় ৩০ হাজার ছোট বাগান রয়েছে। সেইসব বাগানে কর্মরত শ্রমিকদের উন্নয়নের কথা মাথায় রেখে এখন থেকে বাগানগুলির উপরে নজরদারির পাশাপাশি সেগুলিকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত বৈঠকে নেওয়া হয়েছে।

রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ওঠা অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে একটি পৃথক ইউনিট তৈরির সিদ্ধান্ত নিয়েছে। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে বলে আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে এক যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এইজন্যে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হয়েছে। কোনও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করলে বা কার্ড সংক্রান্ত যে কোনও সমস্যা নিয়ে কেউ অনলাইন বা অফলাইনে অভিযোগ জানালে তা খতিয়ে দেখে এই ইউনিট দ্রুত ব্যবস্থা নেবে।

আরও পড়ুন- শ্বাসকষ্ট নিয়ে তিহারেও জেল হাসপাতালে অনুব্রত

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...