Saturday, April 4, 2026

স্বেচ্ছায় রক্তদান শিবির বাঁকুড়ার সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠে

Date:

Share post:

মৃত্যুঞ্জয় লোক্ষণ, বাঁকুড়া

বাঁকুড়া জিলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের NSS বিভাগের উদ্যোগে বুধবার আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মহতী অনুষ্ঠান চলে দুপুর ২টা পর্যন্ত। এদিনের শিবিরে মোট ৯০ জন ছাত্রী, ১৪ জন অধ্যাপক এবং শিক্ষাকর্মীসহ মোট ১০৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে বাঁকুড়া সম্মিলনি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

গ্রীষ্মে বাঁকুড়া জেলা জুড়ে যে রক্তের বিপুল চাহিদা তৈরি হয় সেই কথা মাথায় রেখেই প্রায় প্রতি বছরই কলেজের NSS বিভাগের তত্বাবধানে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তবে বিগত বছরগুলিকে ছাপিয়ে এই বছর সর্বোচ্চ রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের শিবিরে কলেজের ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কলেজের অধ্যক্ষ ড. সিদ্ধার্থ গুপ্ত ও কলেজের NSS বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, অধ্যাপিকা মেঘনা রয় এবং অধ্যাপক ধনঞ্জয় মুর্মু রক্তদাতা সহ সকল উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

আরও পড়ুন- রাজরাজেশ্বরী মঠের বাসন্তী পুজোয় কুমারী পুজোর আয়োজন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...