Wednesday, June 24, 2026

মিছিল করার অধিকার আছে দা*ঙ্গার নয়, রামনবমী নিয়ে শুভেন্দুদের চরম হুঁশিয়ারি মমতার

Date:

Share post:

কেন্দ্রের বঞ্চনা, এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার, সিপিএমের চিরকুট কেলেঙ্কারি সহ একাধিক ইস্যুতে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ২দিনের ধর্ণা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন ধর্নার একেবারে শেষ লগ্নে এসে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিম। রাজনৈতিক স্বার্থে রাম নবমী উদযাপন নিয়ে তিনি বলেন, মিছিল করার অধিকার আছে দাঙ্গার নয়।

আগামিকাল, বৃহস্পতিবার রামনবমী ঘিরে বাংলার বুক কোনও উত্তেজনার পরিবেশ তৈরি হলে সরকার চুপ থাকবে না। এ বার আগে থাকতেই সরকারের নীতি জানিয়ে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রেড রোডের ধর্না মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘কোনও রকম গোলমালের পরিবেশ তৈরি হলেই আইনি পদক্ষেপ করা হবে।’’

বৃহস্পতিবার রামনবমী। গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে রাজ্য জুড়ে এক হাজারের বেশি জায়গায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ২০টি জায়গায় অস্ত্র মিছিলের পরিকল্পনা রয়েছে বলে জেনেছে প্রশাসন। সে কথা জেনেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক সতর্কতার কথা শুনিয়ে রেখেছেন। এমনই আবহে মমতা জানালেন, মিছিলে প্রশাসন বাধা না দিলেও কোনও রকম গোলমাল হলেই আইনি পদক্ষেপ করা হবে।

বুধবার ধর্ণা মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘মিছিল, মিটিং করার অধিকার সবার রয়েছে। রামনবমীর মিছিলে বাধা দেওয়া হবে না। কিন্তু রমজান মাসের মধ্যে কোনও মুসলিম এলাকায় গিয়ে গোলমাল পাকানোর চেষ্টা করলেই পুলিশ ব্যবস্থা নেবে।’’ এই প্রসঙ্গে নাম না করে বিজেপি নেতা দিলীপ ঘোষকেও আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘‘বিজেপির একজন নেতা আছেন যাঁর বক্তব্য টিভিতে রেকর্ড রয়েছে। তিনি বলেছেন, হাতের কাছে যা অস্ত্র পাব নিয়ে বেরব। বলে রাখছি, যে কোনও অস্ত্র নিয়ে বের হও, কিন্তু গোলমাল পাকালেই পদক্ষেপ করা হবে।’’ একই সঙ্গে রামনবমী শান্তিতে পালনের আবেদন জানান। বলেন, ‘‘সবাই শান্তিতে রামনবমী পালন করুন, অন্নপূর্ণা পূজা পালন করুন, রমজান মাস পালনে করুন।’’

আরও পড়ুন- লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় শিল্পপতি নবীন জিন্দাল

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...