Saturday, April 4, 2026

এবার লাল হলুদে ভাইজান! তাতছে ময়দান

Date:

Share post:

সবুজ মেরুনের নজরকাড়া সাফল্যের পর ইস্টবেঙ্গল নিয়ে সমালোচনার ঝড় ময়দান জুড়ে। আই লিগের স্বাদ কোনও দিনও পাওয়া হয়নি। তিন বছর আগে আইএসএলে উত্তরণ ঘটেছে, কিন্তু যা পারফর্ম্যান্স দেখিয়েছে লাল-হলুদ শিবির তাতে মুখ লুকানোর জায়গা নেই সমর্থকদেরই।

তবে এই হতাশার মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর। না, ফুটবল নয়, কারণটা নিছকই বিনোদনমূলক। শুনলে চমকে যাবেন, ইস্টবেঙ্গল ক্লাবে পারফর্ম করতে আসছেন সুপারস্টার সলমন খান । হ্যাঁ, ঠিকই শুনেছেন, ক্লাবের ১০০ বছর পূর্তি উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব ঠিকঠাক থাকলে ১৩ মে সেই কারণেই মঞ্চ কাঁপাতে আসছেন বলিউডের ‘ভাইজান’।

শুধুমাত্র ভাইজান একা নন, তাঁকে সঙ্গে থাকবেন একঝাঁক বলিউড তারকা। নিশ্চয়ই ভাবছেন কারা থাকবেন ? পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনাক্ষী সিনহা, প্রভু দেওয়া। পপস্টার গুরু রান্ধওয়ার.. তালিকাটা বেশ দীর্ঘ।
সল্লু মিয়ার ইস্টবেঙ্গল ক্লাবে আসা নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই। এবার সেই জল্পনা সত্যি প্রমাণিত হল। কলকাতার ভাইজান ভক্তদের জন্য নিঃসন্দেহে সুখবর। বিশ্বস্ত সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করারও কথা আছে সলমনের।

জানা গিয়েছে, ১২ মে কলকাতায় পা দেবেন বলিউড তারকা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আলাদা করে সময় বের করেছেন তিনি। তবে কেন এই সাক্ষাতের উদ্যোগ সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
কিছুদিন আগেই খুনের হুমকি পেয়েছিলেন সলমন। কিন্তু ১৩ মে অনুষ্ঠান করতে আর কোনও বাধা নেই। বজরঙ্গি ভাইজানের নাচের তালে দুলবে কলকাতাবাসী।
এই অনুষ্ঠান কোথায় হবে তা নিয়ে বিস্তর আলোচনার পর, শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুই সবুজ সিগন্যাল পেয়েছে। এর জন্য ইতিমধ্যেই পুলিশের অনুমতি পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এখন দেখার নতুন মরসুমে সলমনের ছোঁয়াতেই ঘুরে দাঁড়ায় কিনা লাল হলুদ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...