Wednesday, June 24, 2026

চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাতরা ডিএ মঞ্চে! মমতার নিশানায় সিপিএম

Date:

Share post:

রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে দু’দিনের ধর্ণায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণ, কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার সহ মোদি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ধর্নায় বসেছেন তৃণমূলনেত্রী। তবে সেই মঞ্চ থেকে সিপিএম-কেও একহাত নিলেন মমতা। আসলে ইস্যু ডিএ নয়, রাজনৈতিক উদ্দেশ্যেই এই আন্দোলন বলে আগে থেকেই দাবি করে আসছে তৃণমূল।

রাজ্য বিরুদ্ধে বকেয়া ডিএ না মেটানোর অভিযোগ এনে লাগাতার বিক্ষোভ শুরু করেছেন একঝাঁক সরকারি কর্মচারী। এবার সেই বিক্ষোভকারীদের “চোর-ডাকাত” বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো। ধর্ণা মঞ্চে দাঁড়িয়েই বললেন, ‘‘এরা সব চিরকুটে চাকরি পেয়েছিল। তখন তো আমরা কিছু বলিনি। সেই চোর-ডাকাতগুলোই গিয়ে বসে আছে ডিএ-র মঞ্চে।’’

সম্প্রতি মন্ত্রী ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বাম জমানায় চাকরি দুর্নীতি নিয়ে সরব হন। সেই আলোচনায় উঠে আসে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরির বৈধতার প্রশ্নও। বুধবার মমতাকেও বলতে শোনা গেল একই কথা।

আরও পড়ুন- ২২ লাখি গাড়ি! বামপন্থীদের তোপের মুখে ‘বিলাসী শতরূপ’

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...