Saturday, March 14, 2026

কর্নাটকে ১০ মে ভোট, ১৩ মে গণনা; ঘোষণা নির্বাচন কমিশনের

Date:

Share post:

কর্নাটকে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। আগামী ১০ মে একদফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণনা হবে ১৩ মে। সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার।

কর্নাটকে বিধানসভা আসনের সংখ্যা ২২৪। এই সদস্যদের বিধানসভার মেয়াদ শেষ হবে ২৪ মে। কংগ্রেস ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, যেখানে ১৪০ টি কেন্দ্রের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। কর্নাটক কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার জানিয়েছেন, আগামী ৩০ মার্চ দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করবে দল।

অন্যদিকে মুখ্যমন্ত্রী বাসব রাজ বোম্মাই জানিয়েছেন, এপ্রিলের প্রথম সপ্তাহেই বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে।আর এক বিরোধী জেডিএস প্রথম দফায় ৯৩ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে।

শেষ বিধানসভা ভোটের পর জেডিএসের সঙ্গে হাত মিলিয়ে কর্ণাটকে সরকার গড়েছিল কংগ্রেস। যদিও সেই সরকার বেশি দিন টেকেনি। জেডিএসের অধিকাংশ বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় ক্ষমতায় দখল করে বিজেপি।সেই সরকারের শপথগ্রহণের দিন বেঙ্গালুরুতে বিরোধী ঐক্যের এক বিরল ছবি দেখা গিয়েছিল। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর পাশাপাশি একই মঞ্চে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, মায়াবতীর মতো বিরোধী নেতা-নেত্রীকে। যদিও এ বার কর্নাটকে জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস।

 

 

 

 

 

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...