Sunday, April 5, 2026

বন্দে ভারত নিয়ে কড়া পদক্ষেপ রেলের, পাথর ছুঁড়লেই ৫ বছরের জেল!

Date:

Share post:

বন্দে ভারত এক্সপ্রেসে একাধিক বার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে।অভিযুক্তরা ধরাও পড়েছে।কিন্তু প্রবণতা থামানো যায়নি।তাই বাধ্য হয়ে এ বার কঠোর সিদ্ধান্ত নিল রেল।এখন বন্দে ভারতে পাথর ছুড়লে অভিযুক্তদের পাঁচ বছরের জন্য জেল হবে। মঙ্গলবার এই সতর্কবার্তা দিয়েছে দক্ষিণ-মধ্য রেল।সবচেয়ে বেশি তেলঙ্গানায় বন্দে ভারত আক্রান্ত হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, কাজিপেট, খাম্মাম, কাজিপেট-ভঙ্গির এবং এলুরু-রাজমুন্দ্রি শাখায় বন্দে ভারতকে লক্ষ্য করে বেশ কয়েক বার পাথর ছোড়া হয়েছে।
পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারিতেই বন্দে ভারতের উপর ৯বার হামলা চালানো হয়েছে।২০১৯ সালের ফেব্রুয়ারিতে বন্দে ভারত উদ্বোধন হয়। তার পর থেকেই তেলঙ্গানা, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ় এবং পশ্চিমবঙ্গে বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। দক্ষিণ-মধ্য রেল জানিয়েছে, ট্রেনে পাথর ছোড়া ফৌজদারি অপরাধ। রেলের আইনের ১৫২ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, এই অপরাধে অভিযুক্তদের পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। রেলসুরক্ষা বাহিনী (আরপিএফ) সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একাধিক মামলা দায়ের করা হয়েছে।
জন সচেতনতা বাড়াতে আরপিএফ নানা পদক্ষেপ করেছে ইতিমধ্যেই। যে সব গ্রামের পাশে রেললাইন রয়েছে, সেই সব গ্রামের গ্রামপ্রধানদের সঙ্গে যৌথ উদ্যোগে প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি, যে সব এলাকায় পাথর ছোড়ার ঘটনা বেশি ঘটেছে বা ঘটতে পারে, সেগুলি চিহ্নিত করে রেল সুরক্ষা কর্মী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে উদ্বোধনের পর ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এই দু’মাসে কমপক্ষে ১২ বার ঢিল মেরে বন্দে ভারত ট্রেনের কাচ ভাঙা হয়েছিল। পশ্চিমবঙ্গে বন্দে ভারতে ঢিল ছোড়ার ঘটনায় রাজনীতির অভিযোগ উঠলেও পরবর্তীকালে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেও একধিক ঘটনা ঘটেছে।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...