Friday, April 3, 2026

অভিষেকের সুরেই সিবিআইকে বিঁ.ধলেন শাহ! মুখ বাঁচাতে সাফাই, মত বিরোধীদের

Date:

Share post:

যে কেন্দ্রীয় এজেন্সিকে কাজ লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের হেনস্থার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সেই সিবিআইয়ের বিরুদ্ধেই এবার অভিযোগের আঙুল তুললেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাও আবার তাৎপূর্যপূর্ণভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অভিযোগের সুরেই। অমিত শাহের অভিযোগ, ইউপিএ জমানায় নাকি তাঁকেও নরেন্দ্র মোদির নাম বলার জন্য চাপ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, মুখরক্ষা করতে এখন সাফাই দিচ্ছেন শাহ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে অপব্যবহার নিয়ে বলতে গিয়ে অমিত শাহের অভিযোগ, কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকারের আমলের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় তাঁকে CBI। গুজরাটের একটি ভুয়ো এনকাউন্টারের কেসে নাকি নরেন্দ্র মোদির নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা। বুধবার বিকেলে শহিদ মিনারের কাছে তৃণমূল ছাত্র-যুবর সমাবেশে সিবিআইয়ের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, তৃণমূল নেতা মদন মিত্র এবং কুণাল ঘোষ যখন জেলে ছিলেন, তখন অভিষেকের নাম বলার জন্য তাঁদের উপর ‘চাপ’ সৃষ্টি করা হয়েছিল। অভিষেকের কথায়, ‘‘মদনদা জেলে ছিলেন। কুণাল ঘোষও জেলে ছিলেন। এঁদের বলা হয়েছিল, আমার নাম নিলেই ছেড়ে দেবে।’’

একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিরোধীদের উপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ‘অপব্যবহারের’ অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতামত জানতে চাওয়া হয়। সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সুরেই শাহ বলেন বলেন, ‘‘মোদিজিকে ফাঁসানোর জন্য সিবিআই আমার উপর চাপ দিয়েছিল। তা সত্ত্বেও বিজেপি কখনও হইচই করেনি।’’

রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইডি-সিবিআইকে ব্যবহার করছে মোদি সরকার- এই অভিযোগ করে অবিজেপি রাজনৈতিক দলগুলি। সেই অভিযোগ নস্যাৎ করতেই কি পাল্টা আগের জমানার উপর অভিযোগ দিতে চাইছেন অমিত শাহ। অর্থাৎ যে ক্ষমতায় থাকে, সেই কেন্দ্রীয় এজেন্সিকে বিরোধী দলের বিরুদ্ধে অব্যবহার করে, অর্থাৎ অপব্যবহার করে! কার্যত কী বিরোধীদের অভিযোগেই ঘুরে সমর্থন করলেন মোদি মন্ত্রিসভার সেকেন্ডম্যান! বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, মুখরক্ষা করতে এখন সাফাই দিচ্ছেন শাহ। এখন এটাই প্রশ্ন রাজনৈতিক মহলের।

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...