Wednesday, June 3, 2026

গণতান্ত্রিক অধিকার যেন বজায় থাকে: রাহুল ইস্যুতে মোদি সরকারকে বার্তা জার্মানির

Date:

Share post:

রাহুল গান্ধীর(Rahul Gandhi) সাংসদ পদ খারিজে দেশের অন্দরে বিক্ষোভের মুখে পড়েছে মোদি সরকার। তবে শুধু দেশ নয়, এবার বিদেশ থেকেও মোদি সরকারের(Modi Govt) উপর চাপ আসতে শুরু করল এই ঘটনায়। ইতিমধ্যেই আমেরিকার(America) তরফে জানানো হয়েছে রাহুল কাণ্ডে ভারতের উপর নজর রাখছে তারা। এবার রাহুলের পাশে দাঁড়িয়ে জার্মানির তরফে বার্তা দেওয়া হল তারা বিরোধীদের মৌলিক বাক স্বাধীনতার পক্ষে।

সম্প্রতি জার্মানিক বিদেশমন্ত্রকের তরফে বার্তা দিয়ে জানানো হয়েছে, রাহুল গান্ধীর শাস্তি ও সাংসদ পদ বাতিলের ঘটনার উপর নজর রাখছে তারা। জার্মানির বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, “আমরা যতদূর বুঝেছি তাতে রাহুল গান্ধী এই রায়ের বিরুদ্ধে আবেদন করার সুযোগ পাবেন। তারপরই স্পষ্ট হবে এই রায় এবং তাঁর সাংসদ পদ বাতিলের বিষয়টির কোনও ভিত্তি আছে কিনা। আমরা আশা রাখছি বিচারব্যবস্থার স্বাধীনতা এবং মৌলিক গণতান্ত্রিক অধিকার রাহুল গান্ধীর ক্ষেত্রেও বজায় রাখা হবে।

উল্লেখ্য, এর আগে মোদি সরকারকে বার্তা দিয়ে আমেরিকা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজকে ভালোভাবে দেখছে না তারা। গোটা বিসয়ের উপর তাদের নজর রয়েছে। আমেরিকার তরফে জানানো হয়েছে, “ভারতের আদালতে রাহুল গান্ধীর মামলার দিকে নজর রাখছে আমেরিকা। গণতন্ত্র নিয়ে আমেরিকার মতাদর্শের কথাও ভারতীয় সরকারকে জানানো হয়েছে। মানবাধিকার রক্ষা, বাকস্বাধীনতার মতো বিষয়গুলির মাধ্যমে দুই দেশের গণতন্ত্রই যেন সুরক্ষিত থাকে, সেই বার্তা দেওয়া হয়েছে ভারতকে।”

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...