Saturday, April 4, 2026

ক্যা.নসার সহ একাধিক বিরল রো.গের ওষুধে ‘শুল্ক’ নয়! ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

ক্যানসার সহ একাধিক বিরল রোগের ক্ষেত্রে ব্যবহৃত কিছু ওষুধের উপর থেকে আবগারি শুল্ক (Custom Duty) কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে একথাই সাফ জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে। আর কেন্দ্রের এমন সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই দাম কমতে চলেছে একাধিক ওষুধের। যার ফলে লাভবান হবেন দেশবাসীরাই।

এদিন কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে, বিভিন্ন ধরনের ক্যানসারের ক্ষেত্রে ব্যবহৃত পেমব্রোলিজুমাব কেটিরুদা (Pembrolizumab Keytruda)-র উপর থেকে বেসিক আবগারি শুল্ক (Custom Tax) কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত ওষুধের ক্ষেত্রে ১০ শতাংশ আবগারি শুল্ক লাঘু করা হয়। আর সেই তুলনায় বিভিন্ন জীবনদায়ী ওষুধ ও টিকার কিছু ধরনের ক্ষেত্রে শূন্য থেকে সর্বোচ্চ ৫ শতাংশ আবগারি শুল্ক আরোপ করা হয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়, জাতীয় বিরল রোগ নীতি ২০২১ অনুযায়ী, তালিকাভুক্ত সমস্ত বিরল রোগের চিকিৎসার জন্য ও ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানি করা সমস্ত ওষুধ এবং খাবারের উপর শুল্ক থেকে সম্পূর্ণ ছাড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

তবে সরকারের তরফে জানানো হয়েছে, এই ছাড় পেতে হলে আমদানিকারককে কেন্দ্রীয় বা রাজ্য স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর বা জেলার মেডিকেল অফিসার বা সিভিল সার্জনের কাছ থেকে পাওয়া সার্টিফিকেট দেখাতে হবে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...