Friday, June 26, 2026

ভাইরাল বিরাটের মার্কশিট, মাধ্যমিকে কোন বিষয়ে সবথেকে বেশি নম্বর পেয়েছিলেন কোহলি?

Date:

Share post:

প্রকাশ‍্যে বিরাট কোহলির মাধ্যমিকের মার্কশিট। নিজেই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিকের মার্কশিট পোস্ট করেছিলেন বিরাট। আর তারপরই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ব‍্যাট হাতে শতরান রয়েছে কোহলির স্কোর বোর্ডে। পড়াশোনায় কেমন ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তা অনেকেরই কৌতূহল। আর সেই কৌতূহলের সব প্রশ্নের উত্তর যেন নিজেই দিয়ে দিলেন বিরাট।

সোশ্যাল মিডিয়ায় নিজের মাধ্যমিকের মার্কশিটের ছবি দিয়েছেন বিরাট। ক্যাপশনে তিনি লেখেন, “মার্কশিটে সবার তলায় যে জিনিসটা থাকে সেটাই যখন আপনার জীবনের সঙ্গে জড়িয়ে যায়, সেই কথাটা ভেবে খুব মজা লাগে।”

কোহলি নিজের যে মার্কশিটের ছবি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে একমাত্র ইংরেজিতে ভালো নম্বর পেয়েছেন কোহলি। ইংরেজিতে কোহলি পেয়েছিলেন ৮৩। এছাড়া হিন্দিতে ৭৫, অঙ্কে ৫১, বিজ্ঞান ও প্রযুক্তিতে ৫৫, সমাজ বিজ্ঞানে ৮১ ও ইন্ট্রোডাকটরি আইটিতে ৭৪ পেয়েছিলেন তিনি। আর খেলাধুলোয়? খেলাধুলার কোনও পরীক্ষা ছিল না। কিন্তু পরে সেই ক্ষেত্রেই খ্যাতি হয়েছে তাঁর। সেটাই মার্কশিটে বোঝাতে চেয়েছেন কোহলি।

এই মুহূর্তে আইপিএল-এর প্রস্তুতিতে ব‍্যস্ত বিরাট। ২ এপ্রিল প্রথম ম‍্যাচে নামবে আরসিবি। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সেই প্রস্তুতিতেই ব‍্যস্ত ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন:আইপিএল-এ কি কয়েকটি ম‍্যাচে বিশ্রাম নেবেন রোহিত? কী বললেন মুম্বইয়ের অধিনায়ক


 

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...