Friday, April 3, 2026

কানাডায় খু*নের অভিযোগে গ্রে*ফতার ভারতীয় বংশোদ্ভূত

Date:

Share post:

একদিকে নিখোঁজ অমৃতপাল সিং। অন্যদিকে বিশ্বের একাধিক জায়গায় খলিস্তানপন্থীদের বিক্ষোভ।কানাডায় এই বিক্ষোভের মধ্যেই একটি খুনের ঘটনায় গ্রেফতার হলেন এক ভারতীয় বংশোদ্ভূত। ধৃত ব্যক্তির নাম ইন্দরদীপ সিংহ গোসাল, বয়স ৩২ বছর। ভ্যাঙ্কুভারে একটি কফিশপের সামনে কানাডার এক বাসিন্দাকে ছুরি মেরে খুন করেন তিনি।

আরও পড়ুন:মার্কিন মুলুকে খ.লিস্তানি তা.ণ্ডব! ভারতীয় সাংবাদিককে মা*রধর

গত রবিবার ভ্যাঙ্কুভারের একটি বহুজাতিক কফিশপে গিয়েছিলেন ইন্দরদীপ। কফিশপ থেকে বেরিয়ে এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। দু’জনের মধ্যে হাতাহাতিও বেঁধে যায়। এরপরই ক্ষোভের বশে ইন্দরদীপ চাকু বার করে বসিয়ে দেন ওই ব্যক্তির শরীরে। পথেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।পালিয়ে যাওয়ার আগেই পুলিশ এসে ইন্দরদীপকে ধরে ফেলে পুলিশ। তোলা হয় প্রিজন ভ্যানে।

কেন ইন্দরদীপ ওই ব্যক্তির সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন, তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, দু’জন পূর্ব পরিচিত ছিলেন না। তা হলে কী কারণে ঝগড়া? তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়।

তবে, সম্প্রতি খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহের সমর্থনে লন্ডন, কানাডা ছাড়াও একাধিক দেশে বিক্ষোভ দেখাচ্ছেন খলিস্তানপন্থীরা। এরইমধ্যে ইন্দরদীপের ঘটনায় তোলপাড় ফেলে দিয়েছে। ইন্দরদীপের সঙ্গে খলিস্তানী নেতা অমৃতপালের কোনও যোগ রয়েছে কিনা, তা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...