Wednesday, April 22, 2026

নে*শামুক্তি কেন্দ্র নিয়ে ভুরিভুরি অ*ভিযোগ যাদবপুরের তরুণীর!কী বললেন তিনি?

Date:

Share post:

নেশামুক্তি কেন্দ্র থেকে বন্ধুদের চেষ্টায় ছাড়া পাওয়ার পরে বুধবার নিজের মত প্রকাশ করলেন যাদবপুরের তরুণী। যে সমস্ত নেশামুক্তি কেন্দ্রগুলিতে তাঁকে রাখা হয়েছিল, সেই কেন্দ্রগুলি নিয়ে একাধিক অভিযোগ করেন তিনি। এমনকি, ওই দুই কেন্দ্রে গায়ে হাত দিয়ে পোশাক খুলিয়ে তল্লাশি করারও অভিযোগ এনেছেন ওই তরুণী। যদিও ওই দুই নেশামুক্তি কেন্দ্রের কর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। কেউই ফোন ধরেননি। মেসেজের উত্তর দেননি। লালবাজারের দাবি, তরুণী চাইলে মামলা করতে পারেন।

গত রবিবার সকালে যাদবপুর থানা থেকে ওই তরুণীকে জোর করে নেশামুক্তি কেন্দ্রের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি-সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন তরুণীর বন্ধুরা। এই ঘটনার প্রতিবাদে যাদবপুর থানার সামনে অবস্থান-বিক্ষোভও হয়। একাধিক সংগঠন প্রতিবাদ জানায়। এ ভাবে প্রাপ্তবয়স্ক কাউকে তুলে নিয়ে যাওয়া যায় না বলে মন্তব্য করেন আইনজীবী থেকে চিকিৎসকেরা। পরে বুধবার কল্যাণীর একটি নেশামুক্তি কেন্দ্র থেকে তরুণীকে ছাড়িয়ে কলকাতায় নিয়ে আসেন বন্ধুরা।

ওই তরুণী একটি লিখিত বার্তায় এ দিন জানিয়েছেন, প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় হাবড়ার একটি নেশামুক্তি কেন্দ্রে। সেখানে একটি ঘরে আরও সাত জন মেয়ের সঙ্গে রাখা হয় তাঁকে। তরুণী অভিযোগ করেন, ১০ ফুট বাই ১২ ফুটের ঘরে আট জন মেয়েকে রাখা হয়েছিল। ঘরটিতে কোনও জানলা ছিল না। শুধু খাবার দেওয়ার জন্য জানলার মতো একটি ব্যবস্থা ছিল। নেশামুক্তি কেন্দ্রের মালিকের স্বামী তাঁকে গালিগালাজ করেন এবং তরুণীর সঙ্গে কথা বলার জন্য এক মহিলাকে মারধর করা হয় বলেও অভিযোগ।


ওই রাতেই পৌনে ১টা নাগাদ তরুণীকে একটি গাড়িতে চাপিয়ে, কাচ তুলে দিয়ে, জোরে গান চালিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। সেটি কল্যাণীর একটি নেশামুক্তি কেন্দ্র। সেখানে পোশাক খুলিয়ে গায়ে হাত দিয়ে তল্লাশি করা হয়েছে বলে তরুণীর অভিযোগ। ওই নেশামুক্তি কেন্দ্রে একটি শৌচাগার রয়েছে। তবে সেটির কোনও দরজা নেই। সেখানে সকলে মিলে ওই একটি মাত্র শৌচাগারই ব্যবহার করেন বলেও তরুণীর দাবি। সেই সঙ্গে নীতি-পুলিশির একাধিক অভিযোগ করেছেন তরুণী।
এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা হয় হাবড়ার নেশামুক্তি কেন্দ্র ও কল্যাণীর নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষের তরফেও উত্তর মেলেনি। ফোনে যোগাযোগ করা গিয়েছিল তরুণীর বাবার সঙ্গে। তাঁর বিরুদ্ধেও এ দিন একাধিক অভিযোগ জানিয়েছেন তরুণী। তরুণীর বাবা ফোনে বলেন, ‘‘আমি অসুস্থ। এ বিষয়ে আর কথা বাড়াতে চাই না। মেয়ে যাঁদের সঙ্গে ভাল থাকবে ভেবেছে, তাঁদের কাছেই ফিরে গিয়েছে।’’

 

 

Related articles

হার নিশ্চিত বুঝে পুলিশ-দাওয়াই! নন্দীগ্রামে শুভেন্দুর নির্দেশে কমিশন-অরাজকতার পর্দাফাঁস

নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া। যদিও তার মধ্যে বাঁধ সেধেছে বিরোধী দলনেতার...

পহেলগাম সামলাতে পারো না, আর বাংলার ভোটে মিলিটারি? মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতার

পহেলগামে জঙ্গি হামলা রুখতে পারো না! আর বাংলার নির্বাচনে মিলিটারি চাই মোদিবাবু? সাঁজোয়া গাড়ি নিয়ে এসেছ? পহেলগামে যখন...

গদ্দারের জন্য তৃণমূলের দরজা চিরতরে বন্ধ! দেগঙ্গার সভা থেকে হুঙ্কার অভিষেকের 

বুধবার উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভার তৃণমূল প্রার্থী আনিসুর রহমানের সমর্থনে দেগঙ্গার বেনাপুর রোহিত ইটভাটা মাঠে দ্বিতীয়...

উজাড় হবে ২৪টি গ্রাম: মধ্যপ্রদেশে প্রতিবাদের জেরে বন্ধ মোদির ৪৯০০০ কোটির প্রকল্প

বিজেপি রাজ্যেই গ্রামবাসীদের প্রতিরোধের মুখে থমকে গেল প্রধানমন্ত্রীর শিলান্যাস করা প্রকল্প। বিজেপির প্রকল্পগুলির সঙ্গে যেভাবে জনজীবনের উন্নয়নের থেকে...