Sunday, June 28, 2026

কেউ শিখিয়ে দেয়নি, নিজের বিদ্যা বুদ্ধিতে কথা বলেছি; শুভেন্দুকে পাল্টা পার্থ

Date:

Share post:

আইনি টানাপোড়েন অব্যাহত। বার বার জামিনের আবেদন জানিয়েছেন, তবু জামিন মেলেনি। তার মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।তিনি বলেন,  তাঁকে কিছু শিখিয়ে দিতে হয় না, নিজের বিদ্যা-বুদ্ধি প্রজ্ঞায় কথা বলার ক্ষমতা তাঁর রয়েছে । তৃণমূল তাঁকে শিখিয়ে পড়িয়ে নিয়েছিল বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। বৃহস্পতিবার আদালত থেকে ফেরার সময় তারই জবাব দিলেন পার্থ। এদিন পার্থসহ সাতজনের ১৩ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

এদিন শুভেন্দুর অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, আমি অসত্য ভাষণের কোনও উত্তর দিই না। আমি জীবনে যা করি, উনি বিরোধী দলনেতা, ভাল করে জানেন। আমার বিদ্যা, বুদ্ধি এবং রাজনৈতিক প্রজ্ঞার মধ্যে থেকেই কথা বলি আমি। আমাকে কেউ শিখিয়ে দেয় না। আমি অন্তত ওঁর কাছ থেকে কিছু প্রত্যাশা করি না।

গত সপ্তাহে পার্থ আদালতে ঢোকার সময় বলেন, যে সুজন চক্রবর্তী, দিলীপবাবু, শুভেন্দুবাবুরা বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন, উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন। ২০০৯-‘১০ সালের সিএজি রিপোর্ট পড়ুন। সমস্ত জায়গায় তদ্বির করেছেন, যেহেতু আমি বলেছি করতে পারব না। আমি নিয়োগ কর্তা নই, আমি এ ব্যাপারে কোনও সাহায্য় তো দূরের কথা, কোনও বেআইনি কাজ করতে পারব না। শুভেন্দুর ২০১১-‘১২ সালটা দেখুন না! DPSC টা দেখুন না, কী করেছিল তারা!পার্থর এই মন্তব্য নিয়ে জলঘোলা কম হয়নি।

 

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...