Tuesday, March 10, 2026

দিনেদুপুরে চোপড়ায় শ্যু.টআউট! ম.র্মান্তিক পরিণতি তৃণমূল কর্মীর  

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) নিয়ে চলছিল বুথ কমিটির বৈঠক। কিন্তু আচমকাই এমন দুর্ঘটনার সাক্ষী হতে হবে তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি কেউই। বৃহস্পতিবার দুপুরে চোপড়ার (Chopra) দিঘাপানা এলাকায় বুথ কমিটির মিটিং চলছিল। কিন্তু বৈঠক শেষে দুজনের মধ্যে ঝামেলার জেরেই চলল গুলি। আর ঘটনার জেরে মৃত্যু হয়েছে ফাইজুল রহমান নামে এক তৃণমূল (TMC) কর্মীর। তাঁর বুকে গুলি লাগে বলে খবর। দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। আর দিনেদুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যে এলাকায় বিশাল পুলিশ (Police) মোতায়েন করা হয়েছে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে চোপড়ার দিঘাপানা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে বুথ কমিটির বৈঠক চলছিল। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থী নির্বাচন নিয়ে চলছিল বৈঠক। কিন্তু সেই বৈঠক শেষ হতে না হতেই সবাই যখন দলীয় কার্যালয়ের বাইরে বেরিয়ে আসছেন, ঠিক তখনই দুই কর্মীর মধ্যে ঝামেলার সূত্রপাত এবং আচমকাই চলতে শুরু করে এলোপাথাড়ি গুলি। ঘটনার জেরে প্রাণ হারান ৭০ বছর বয়সি এক তৃণমূল কর্মী। তবে মৃত ওই বৃদ্ধের পরিবারের অভিযোগ, এদিন দুপুরে দলীয় কার্যালয় (Party Office) থেকে বেরনো মাত্রই ফাইজল রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সরাসরি বুকে গুলি লাগে ওই বৃদ্ধের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ইতিমধ্যে ইসলামপুর হাসপাতালে (Islampur Hospital) ওই বৃদ্ধের দেহ ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে পুলিশ। এলোপাথাড়ি গুলিতে তৃণমূলের আরও কয়েক জন আহত হয়েছেন বলে খবর। গুরুতর আহত অবস্থায় ৩ জনকেই চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল (Kanhaiya Agarwal) জানিয়েছেন, মিটিংয়ের পরেই দুই কর্মীর মধ্যে আচমকা বচসা বাধে। তবে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তিনি বিষয়টির খুঁটিনাটি জানেন না। তবে তাঁর কানে যেটুকু এসেছে তা থেকেই তিনি জানান, বিস্তারিতভাবে বিষয়টি জানার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন। তবে দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি।

 

 

spot_img

Related articles

গোবরডাঙায় স্টেশনের পাশে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার ভোরে আচমকাই আগুন লাগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি ছোট...

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার...

‘আপনার সুস্থ থাকা জরুরি’, ধর্নামঞ্চে দিন-রাত অবস্থানরত মমতাকে অনুরোধ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ রাখলেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...