Monday, April 13, 2026

কলম্বিয়া অতীত! শীঘ্রই ভারতের বাসিন্দা হচ্ছে পাবলো এসকোবারের ৬০ জলহস্তী

Date:

Share post:

কুখ্যাত ড্রাগ মাফিয়া পাবলো এসকোবারের (Pablo Escobar) সাধের জলহস্তীদের (Hippos) জ্বালায় রীতিমতো অতিষ্ঠ কলম্বিয়া সরকার (Columbia Government)। আর সেই জলহস্তীদের হাত থেকে মুক্তি পেতে তাদের এবার ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশ। জানা গিয়েছে, খুব শীঘ্রই ভারতের বাসিন্দা হতে চলেছে এসকোবারের সাধের পোষ্যরা। কলম্বিয়া সরকার সূত্রে জানা গিয়েছে, মোট ৭০টি জলহস্তীকে ভারত (India) ও মেক্সিকোয় (Mexico) পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কলম্বিয়ার শীর্ষ নেতৃত্বের কথায়, প্রাথমিকভাবে ৬০টি জলহস্তীকে ভারতে পাঠানো হবে।

অন্যদিকে বাকি ১০টি জলহস্তী পাঠানো হবে মেক্সিকোতে। উল্লেখ্য, ১৯৯৩ সালে পাবলো এসকোবারের গোপন ডেরায় মার্কিন ফৌজকে সঙ্গে নিয়ে অভিযান চালায় কলম্বিয়ার বিশেষ বাহিনী। আর যার জেরেই এনকাউন্টারে মৃত্যু হয় ড্রাগ মাফিয়ার। এদিকে এসকোবারের আচমকা মৃত্যুর পরই ভেঙে দেওয়া হয় তাঁর ব্যক্তিগত চিড়িয়াখানা। আর তারপরই সমস্ত প্রাণীকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

তবে, সমস্ত প্রাণীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হলেও বাদ পড়ে যায় চারটি জলহস্তী। জানা যায়, ওই সময় এসকোবারের চিড়িয়াখানার পাশে ম্যাগডেলেনা নদীর অববাহিকায় আশ্রয় নিয়েছিল জলহস্তীগুলি। সূত্রের খবর, বর্তমানে ওই এলাকায় জলহস্তীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। প্রাণীগুলির জ্বালায় অতিষ্ঠ এলাকাবাসীরা। প্রায়ই জলহস্তীর আক্রমণে আহত হচ্ছে ওই এলাকার শিশু ও গবাদি পশু।

 

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...