Wednesday, June 24, 2026

রাজনীতিকে ‘আলভিদা’ নীতীন গড়করির! শুরু জোর জল্পনা

Date:

Share post:

রাজনীতি (Politics) থেকে অবসর নিতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari)! সম্প্রতি এমনই জল্পনা ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। তবে কী সত্যিই রাজনীতিকে আলভিদা জানাতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী? আর এমন জল্পনা ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর গুঞ্জন। তবে তাঁর রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে নিজেই মুখ খুলেছেন কেন্দ্রের এই হেভিওয়েট মন্ত্রী।

সম্প্রতি মহারাষ্ট্রের (Maharashtra) রত্নগিরিতে সাংবাদিকদের মুখোমুখি হন নীতীন গড়করি। তিনি সাফ জানিয়ে দেন, রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনও ইচ্ছা আমার নেই। পাশাপাশি সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি আরও বলেন, এ বিষয়ে দায়িত্বপূর্ণ সাংবাদিকতা করা উচিত সাংবাদিকদের। উল্লেখ্য, গত বছর বিজেপির সংসদীয় বোর্ডে বড়সড় রদবদল হয়। আর সেই কমিটি থেকে বাদ পড়েন নীতীন গড়করি।

তবে, বর্ষীয়ান এই রাজনীতিক বরাবরই স্পষ্ট কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। একাধিকবার দলের দেখানো পথে না হেঁটে সম্পূর্ণ উল্টো পথে হেঁটে দলের রোষের মুখে পড়েছেন। পাশাপাশি সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে (Manmohan Singh) প্রশংসায় ভরিয়ে দলের অন্দরে চরম সমালোচিত হন তিনি। গড়করি জানান, মনমোহনের হাতে যে অর্থনৈতিক সংস্কার ঘটেছে, তার জন্য ওঁর কাছে চিরকাল ঋণী থাকবে দেশ। উল্লেখ্য, মুম্বই-গোয়া হাইওয়ে নির্মানের কাজ বৃহস্পতিবারই আকাশপথে খতিয়ে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী। গড়করি জানান, মুম্বই-গোয়া ৬৬ নম্বর জাতীয় সড়ক নির্মাণের কাজ এবছর ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। পরের বছর জানুয়ারিতেই ওই রাস্তা গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...