Wednesday, June 24, 2026

শুভেন্দুর সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম, “অবৈধ সম্পর্ক” আড়াল করল গণশক্তি

Date:

Share post:

গতকাল, বৃহস্পতিবার ধর্মতলায় শহীদ মিনার ময়দানে বাম জমানায় সরকারী চিরকুটে চাকরি পাওয়া একাংশের যে
ডিএ আন্দোলন চলছে, সেখানে সুড়সুড়ি দিতে গিয়েছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীর, বিকাশরঞ্জন ভট্টাচার্যর মতো সিপিএমের প্রথমসারির নেতারা। ডিএ আন্দোলন বলে চালানোর চেষ্টা করলেও আসলে এটা যে সরকার বিরোধী একটি রামধনু রাজনৈতিক মঞ্চ সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয় গিয়েছে। বিরোধী সব রাজনৈতিক দলের নেতারাই ডিএ মঞ্চে যাচ্ছেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। গতকাল, বৃহস্পতিবার সেই মঞ্চে গিয়েছিলেন সিপিএম নেতারা। গিয়েছেছিলেন “সাইন বোর্ড” কংগ্রেসের চারআনার নেতা কৌস্তভ বাগচীও। খুব স্বাভাবিকভাবে সিপিএমের দলীয় মুখপত্র “গণশক্তি”’ প্রথম পাতায় তা লিড নিউজ হয়েছে। প্রতিবেদনের শিরোনাম “গণছুটি নিয়ে বিশাল জমায়েতে জবাব দিলেন সরকারি কর্মীরা”।

কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। ফন্দি-ফিকির করে ওই একইদিনে ডিএ মঞ্চে গিয়েছিলেন দলবদলু বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ, ডিএ আন্দোলনের নামে নীতি-আদর্শ বিসর্জন দিয়ে সাগরদিঘি ও নন্দকুমার মডেল রাম-বাম-শ্যামের অশুভ আঁতাত! তবে রাজনৈতিকভাবে অবৈধ সম্পর্ককে আড়াল করার প্রয়াস দেখা গেল সিপিএমের দলীয় মুখপত্রে।

কী সেই অবৈধ সম্পর্ক? বাম; কংগ্রেস ঘোষিত জোট এ রাজ্যে পরীক্ষিত এবং ব্যর্থ। বহু বিতর্ক থাকলেও দুই দল সেটাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু নীতি-আদর্শগত ভাবে একেবারে বিপরীত মেরুতে থাকা বিজেপির সঙ্গে বাংলার বুকে তলে তলে যে অবৈধ ও গভীর সম্পর্ক তৈরি করেছে বাম-কংগ্রেস, সেটা ক্রমশ প্রকাশ্যে চলে এসেছে। আর তাতেই প্রবল অস্বতিতে পড়েছে বামেরা।

সেই অবৈধ সম্পর্ক ঢাকতে কৌশল নিয়েছে গণশক্তি। তাই ডিএ মঞ্চে সেলিম-সুজনরা বিজেপির শুভেন্দু ও কংগ্রেসের কৌস্তভের সঙ্গে সহাবস্থান করলেও, দলীয় মুখপত্রে কংগ্রেসের চুনোপুঁটির নাম উল্লেখ থাকলেও, নেই দলবদলু বিজেপি নেতার নাম। অর্থাৎ, কোনও অফিসিয়াল ডকুমেন্ট রাখতে যে চাইছে না সিপিএম তা গণশক্তির প্রতিবেদনেই স্পষ্ট। পাচ্ছে, বাম-রাম অশুভ আঁতাত নিয়ে প্রশ্ন ওঠে! তবে বাংলার বুকে সিপিএম-বিজেপির অবৈধ সম্পর্ক অটুট রাখতে কোনও কার্পণ্য করছেন না সেলিম-সুজনরা!

 

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...