Saturday, June 20, 2026

অভিনয়ে নামছেন প্রসেনজিৎ- পুত্র, বিদেশী মঞ্চে প্রথম পারফরমেন্স তৃষাণজিতের !

Date:

Share post:

বাংলায় একটা প্রবাদ আছে, ‘বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া’। টলিউডের (Tollywood) এক নম্বর নায়কের ক্ষেত্রে এটা বেশ প্রযোজ্য। বাংলা বিনো দুনিয়ায় তিনি ‘বুম্বা দা’ তবে তৃষাণজিতের (Trishanjit Chatterjee) কাছে আদর্শ ‘বাবা’। যিনি একাধারে টালিগঞ্জের সব দায়িত্ব সামলানোর পাশাপাশি ছেলের সঙ্গেও চুটিয়ে সময় কাটান। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবার তাঁর উচ্ছ্বাস প্রকাশ করলেন ছেলে তৃষাণজিতের অভিনয় নিয়ে। নায়কের ছেলে এখন পড়াশোনার কারণে ইউরোপে (Europe)থাকেন। লকডাউনের সময় কলকাতায় (Kolkata) বাবার সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে গেছেন তিনি। সম্প্রতি ফুটবল বিশ্বকাপও চুটিয়ে উপভোগ করেছেন বাপ-বেটা। এবার নয়া অবতারে তৃষাণ! সম্প্রতি প্রসেনজিৎ একটি টুইট করেছেন। যেখানে একটি নাটকের পোস্টার শেয়ার করে তিনি লেখেন , ” প্রথম যেকোনও বিষয়ই একটু বেশিই স্পেশ্য়াল। শুভেচ্ছা রইল তোমার প্রথম স্টেজ প্লের জন্য। টিমকেও শুভেচ্ছা।” হ্যাশ ট্যাগে লেখা হয়েছে ‘লর্ড অফ দ্য ফাইলস’ – এর নাম।

প্রসেনজিৎপুত্র তৃষাণজিৎ এবার বিদেশের মঞ্চে পারফর্ম করতে চলেছেন, সেই নাটকের নাম ‘লর্ড অফ দ্য ফাইলস’ (Lord of The Files)। ছেলের প্রথম পারফরম্য়ান্স নিয়ে বেশ উচ্ছ্বাস ধরা পড়েছে বুম্বা দার গলায়। শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের বাকি তারকারাও। বাংলা সিনে দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাঁর ব্যক্তিগত জীবন থেকে অভিনয়ের ভবিষ্যৎ নিয়ে ফ্যানেদের আগ্রহ কিছু কম নয়। এই অবস্থায় তাঁর ছেলের অভিনয় প্রতিভা প্রকাশ পাওয়ার খবরেই টলিউডের আগামী প্রজন্মের সুপারস্টারের সম্ভাবনা দেখছেন অনুরাগীরা।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...