Tuesday, June 9, 2026

১ এপ্রিল থেকে জীবনদায়ী ওষুধের দাম একলাফে বাড়ছে ১২ শতাংশ

Date:

Share post:

ফের বাড়তে চলেছে জীবনদায়ী ওষুধের দাম। মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে নতুন অর্থবর্ষে বাড়তে চলেছে অত্যাবশ্যকীয় ওষুধের দাম।এই ওষুধের মধ্যে রয়েছে ব্যথানাশক, জ্বর, ইনফেকশন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চর্মরোগ, রক্তাল্পতা অ্যান্টিবায়োটিক প্রভৃতি।এপ্রিল মাস থেকে এইসব ওষুধের দাম বাড়বে বলে জানা গিয়েছে। সোমবার কেন্দ্রীয় সরকারের সার ও রসায়ন মন্ত্রকের অধীন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি প্রতিবছরই ওষুধের পাইকারি মূল্য সূচক ঠিক করে।সেই নিরিখে চলতি অর্থবছরে ফের ওষুধের দাম বাড়ছে।

জানা গিয়েছে, দামের নিয়ন্ত্রণের মধ্যে থাকা ৯০০-র বেশি অপরিহার্য ওষুধের দাম ১২ শতাংশ বাড়ছে। আর দামের নিয়ন্ত্রণের বাইরে থাকা ওষুধগুলি ক্ষেত্রে বাড়ছে ১০ শতাংশ। গত বছরও দাম বেড়েছিল ১-২ শতাংশ। কিন্তু এবার সেটা একলাফে বাড়ছে ১২ শতাংশ। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য এবং কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকদের পরিদর্শনের পরে জাল ওষুধ তৈরির জন্য ১৮টি ওষুধ প্রস্তুতকারক সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে।

আগামিকাল ১ এপ্রিল থেকে ৩৮৪ টি ওষুধের দাম বাড়বে বলে জানা গিয়েছে। আদতে হোলসেল প্রাইস ইনডেক্স  বেড়েছে। তার প্রভাবেই ওষুধের দাম বাড়তে চলেছে। শুধুমাত্র ৩৮৪ টি ওষুধ নয়, ১০০০ বা তারও বেশি ওষুধ তৈরির প্রক্রিয়ার ক্ষেত্রেও এর বড়সড় প্রভাব পড়বে। এই হোলসেল প্রাইস ইনডেক্সের ওপর ভিত্তি করেই জরুরি তালিকাভুক্ত বা ন্যাশনাল লিস্ট অব এসেন্সিয়াল মেডিসিনস-এর তালিকায় থাকা ওষুধগুলির দাম বাড়তে চলেছে।

 

Related articles

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...