Tuesday, June 9, 2026

আইপিএল-এ নামার আগে প্রস্তুতিতে ব‍্যস্ত কোহলি, ভিডিও প্রকাশ আরসিবির

Date:

Share post:

আজ থেকে শুরু আইপিএল। প্রথম ম‍্যাচে নামছে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস। ২ এপ্রিল নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে অনুশীলনে ব‍্যস্ত আরসিবির তারকা ব‍্যাটার বিরাট কোহলি।

আরসিবির টুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নেটে ব্যাট করেই চলেছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। কখনও স্টেপআউট করছেন, কখনও কভার ড্রাইভ মারছেন, কখনও মিড অনের উপর দিয়ে ছক্কা মারছেন। আবার কখনও ডিফেন্স করছেন। মাঝে মাঝে সতীর্থের সঙ্গে পরিকল্পনাও সাজিয়ে নিচ্ছেন। আর এতেই বোঝা যাচ্ছে আইপিএল-এ মগ্ন ভারতের প্রাক্তন অধিনায়ক।

গতবছর আইপিএলের হতাশাজনক পারফরম্যান্স ছিল কোহলির। তবে গতবছর এশিয়া কাপ থেকে বেশ ভালো ফর্মে রয়েছেন বিরাট। একদিনের ক্রিকেটের পাশাপাশি টেস্টেও শতরানে ফিরেছেন কোহলি। তাই বিরাট অনুরাগীরা চাইছে আসন্ন আইপিএল-এ নিজের সেরা পারফরম্যান্স মেলে ধরুক বিরাট। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনো আইপিএল-এর ট্রফি পায়নি। এবার সেই খেতাব জিততে মরিয়া থাকবে আরসিবি।

আরও পড়ুন:অসুস্থ রোহিত, তাই ছিলেন না অধিনায়কদের ফটোসেশনে : রিপোর্ট


 

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...