Saturday, March 28, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয় ও মার্লিন গ্রূপের উদ্যোগে ‘পাখি- ঘর’ কর্মসূচি

Date:

Share post:

পরিবেশ দফতরের সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ও মার্লিন গ্রূপের শুক্রবার অনুষ্ঠিত হলো পাখি- ঘর’ কর্মসূচি। কলকাতার বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শহরগুলিতে পাখিদের গুরুত্বকে সংবেদনশীল করার জন্য আজকের এই উদ্যোগ।

বিভিন্ন গ্রেডের শিক্ষার্থীদের জন্য তিনটি স্তরের কর্মশালার আয়োজন করা হয়

১ )কলেজ/ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফটোগ্রাফি প্রতিযোগিতা ,উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পোস্টার প্রতিযোগিতা , স্কুলের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা

২ )পাখির বাসা পশ্চিমবঙ্গের সমস্ত স্থাপত্য বিদ্যালয়ের স্থাপত্য শিক্ষার্থীদের জন্য কর্মশালা

৩) কলকাতার স্কুলে শিক্ষার্থীদের জন্য পাখি- ঘরের কর্মশালা।

স্কুলের শিক্ষার্থীরা প্রায় ৪০০০-৫০০০ টি বাসা তৈরি করে সেগুলিকে গাছে গাছে বেঁধে দেয়। যাতে পাখিরা তাদের নিজেদের পরিবেশ পুনরায় ফিরে পেতে পারে এই শহরের মধ্যে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ৯৪ ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ মজুমদার। তিনি ৯৪ নং ওয়ার্ডের একটি পার্কে একটি জীববৈচিত্র্য স্পট গড়ে তোলার জন্য স্থাপত্য বিভাগের সাথে সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেছেন এবং স্থানীয়দের জন্য একটি প্রজাপতি ঘের সহ পাখিদের আকর্ষণ করার ব্যবস্থা করছেন । তিনি পাখি- ঘর কর্মসূচি পালনে আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন- অরিজিৎ-এর গানে জমকালো উদ্বোধন আইপিএল-এ, মঞ্চে ঝড় তুললেন রেশ্মিকা-তামান্না

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...