Sunday, June 28, 2026

সিপিএম জমানায় চাকরি পাওয়া সুজনের পরিবারের ১৪ জনের তালিকা ভাইরাল! কটাক্ষ কুণালের

Date:

Share post:

ফের অস্বতিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এবার তাঁর পরিবারের কমপক্ষে ১৪ জনের চাকরি পাওয়ার তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুরুটা হয়েছিল তাঁর স্ত্রী মিলি চক্রবর্তীকে দিয়ে। তারপর প্রয়াত শ্বশুররের কীর্তি ফাঁস। বাম জমানার মন্ত্রী সুভাষ চক্রবর্তীকে সুপারিশ ও তাঁর সিএ-কে পার্টি কর্মীর চাকরি করিয়ে দিতে হবে “হুকুম” দিয়ে লেখা চিরকুট সামনে আসে। যা স্বীকারও করে নেন সুজনবাবু।

এবার সামনে এলো আরও ভয়ঙ্কর তথ্য। সিপিএম জমানায় চাকরি পাওয়া সুজনের পরিবারের ১৪ জনের তালিকা ভাইরাল। এই তালিকা দেখলে রীতিমত চমকে উঠতে হয়! চিরকুটে চাকরির তালিকায় কে নেই সুজনবাবুর পরিবারের! শ্যালক থেকে শ্যালিকা, ভায়রা থেকে শুরু করে বোন, কে নেই সরকারি চাকরির তালিকায়। যা দেখে নেটিজেনরা ইতিমধ্যেই সিপিএম নেতাকে ট্রোল করা শুরু করেছেন। তাঁকে কটাক্ষ করে অনেকেই লিখছেন, “এবার সুজন চক্রবর্তীর নাম পাল্টে হোক চিরকুট চক্রবর্তী”!

সেই তালিকা ভাইরাল হতেই কটাক্ষ ছুঁড়ে দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ। সেই তালিকা পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কুণাল লেখেন, “সুজনদাকে ঘিরে আবার একটি তালিকা ঘুরছে। সিপিএম সূত্রেই এসেছে। একটি গণশক্তির চাকরি, বাকি অন্য। গণশক্তিতেও কি সাধারণ কমরেডদের বদলে নেতার আত্মীয় ঢুকবেন? যাক গে, তালিকাটা ঠিক না ভুল জানি না।
যদি ঠিক হয়, তদন্তের কথা উঠবে। যদি ভুল হয়, সুজনদা তালিকাটা ঠিক করে দিন, আমি পোস্ট করে দেব বা সংশোধন করে দেব। এসব তালিকা ঘুরে বেড়ানো ভয়ানক রোমাঞ্চকর।”

যদিও এই এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাইরাল হওয়া তালিকা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি সুজন চক্রবর্তী। তবে তালিকা যে সঠিক, তা খোঁজ খবর নিলেই জানা যাবে বলে দাবি করেছেন অনেকে। জোরদার তদন্তেরও দাবি উঠছে।

আরও পড়ুন:ইন্দোরের মন্দিরে কুয়োয় পড়ে দু*র্ঘটনায় মৃ*ত বেড়ে ৩৫,চলছে উদ্ধারকাজ


 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...