Sunday, June 28, 2026

তৃণমূল কর্মীকে শ্যু*টআউটের ঘটনায় থমথমে চোপড়া! গ্রে*ফতার ১

Date:

Share post:

দুই তৃণমূল কর্মীকে গুলি করে খুনের পর থমথমে উত্তর দিনাজপুরের চোপড়ার দিঘাপানা গ্রাম। ক্ষোভে ফুঁসছেন মৃতের পরিবার থেকে শুরু করে গ্রামবাসীরা সকলেই। দোষীদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সকাল থেকেই রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। তবে স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে যাওয়ার পরই অবরোধ তুলে নেন তাঁরা। যদিও এখনও থমথমে গোটা এলেকা। অশান্তি এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। মৃতের পরিবারের দাবি দোষীদের যথাযোগ্য শাস্তি দিতে হবে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ধৃতের নাম প্রকাশ্যে আনা হয়নি।

আরও পড়ুন:চোপড়া শ্যু.টআউটে মৃ.ত বেড়ে ২, দো.ষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁ.শিয়ারি জেলা সভাপতির

বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় বৈঠক থেকে বেরনোর পর এক তৃণমূল কর্মীকে গুলি করা হয়। তড়িঘড়ি তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের নাম ফইজুল রহমান। এই ঘটনায় আরও তিন তৃণমূল কর্মী আহতও হন।এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্তে নামে পুলিশ।


শুক্রবার ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই ব্যক্তির নাম বা পরিচয় কিছুই এখনও প্রকাশ করা হয়নি। পুলিশের বক্তব্য, ঘটনার পরই ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। তাই অশান্তি এড়াতেই ধৃতের নাম প্রকাশ্যে আনা হচ্ছে না। ঘটনার কিনারা করতে তৎপর পুলিশ।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...