Saturday, April 4, 2026

আন্তর্জাতিক র‍্যাম্পে সৃজিতের ‘উমা’, যিশু-কন্যার সাফল্যে গর্বিত টলিউড !

Date:

Share post:

২০১৮ সালে নিজের মেয়েকে বড়পর্দায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন টলিউডের (Tollywood)’ মহাপ্রভু’। জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিতের (Srijit Mukherjee)পরিচালনায় সিনেমায় হাতেখড়ি যিশু কন্যা সারার (Jissu Sengupta’s daughter Sara Sengupta)। সেই মেয়ে আজ আন্তর্জাতিক ফ্যাশন শোয়ের র‍্যাম্প কাঁপালেন তা যেন বিশ্বাস করতে পারছেন না পরিচালক স্বয়ং। মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার (Gateway of India)সামনে ইউরোপের বিলাসবহুল ফ্যাশন সংস্থা ‘ক্রিশ্চিয়ান ডিওর’-এর তরফে দীর্ঘ রঙিন র‍্যাম্প তৈরি করা হয়। সেখানে একমাত্র বাঙালি হিসেবে মন আর নজর কাড়লেন সারা সেনগুপ্ত। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত যিশু- নীলাঞ্জনা (Jissu- Nilanjana)।

 

View this post on Instagram

 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

বৃহস্পতিবার ফ্যাশন শোয়ে দেখা মিলেছে বলিউডি (Bollywood) গ্ল্যামারের। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক তারকারাও। বিশ্বের শীর্ষ সুপারমডেল বেলা হাদিদ এবং জিজি হাদিদের মতো ব্যক্তিত্বের সামনে রীতিমতো পেশাদারিত্বের পরিচয় দিলেন সারা সেনগুপ্ত। অনুষ্কা শর্মা, সোনম কাপূর,অনন্যা পাণ্ডে, বিরাট কোহলি,আম্বানি গোষ্ঠী থেকে শুরু করে সমাজের বিশিষ্টরা। নীলাঞ্জনা সেনগুপ্ত সৃজিতের পোস্টের নিচে সৃজিতকে ট্যাগ করে হৃদয় চিহ্ন এঁকে লেখেন, “প্রশিক্ষণ শুরু হয়েছিল ‘উমা’ থেকেই।” উল্লেখ্য কলকাতায় সুপারমডেল নয়নিকা চট্টোপাধ্যায়ের কাছে কিছু দিন তালিম নিয়েছিলেন সারা। তাঁর সাফল্যে গর্বিত টলিউড। সারার মতোই প্রথম বার র‍্যাম্পে হেঁটেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপালের কন্যা মায়রাও।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...