Wednesday, April 8, 2026

ভোট বড় বালাই, স্বল্প সঞ্চয়ের সুদ বৃদ্ধি কেন্দ্রের, অপরিবর্তিত পিপিএফের হার

Date:

Share post:

সামনে কর্নাটকে(Karnataka) বিধানসভা নির্বাচন। আর নির্বাচন সামনে এলেই জনদরদী হয়ে ওঠে নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেই অঙ্কে ফের একবার সামনে এলো মোদি সরকার। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে স্বল্প সঞ্চয় সুদের হার বাড়ালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitaraman)। প্রবীণ নাগরিক থেকে শুরু করে সুকন্যা সমৃদ্ধি যোজনা সবেতেই বাড়ল সুদ। তবে এই তালিকা থেকে বাদ গেল পিপিএফ বা প্রভিডেন্ট ফান্ড।

বর্তমান নিমুন অনুযায়ী ফিক্সড ডিপোজিট থেকে এমএসআর সবেতেই সুদ বাবদ একাউন্টে যে টাকা জমা পড়ে তার ওপর দিতে হয় আয়কর। তবে এই নিয়মের বাইরে থাকে শুধুমাত্র পিপিএফ। স্বল্প সঞ্চয়ের এই সুদের ওপর কোন আয়কর চাপানো হয় না। এই স্বল্প সঞ্চয়ের সুদ অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার। এদিকে ১ এপ্রিল থেকে নতুন যে সুদের হার চালু হচ্ছে তার মেয়াদ থাকবে তিন মাস। নতুন ঘোষণা অনুযায়ী, প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্পের সুদ বেড়ে হয়েছে বার্ষিক ৮.২ শতাংশ। বাজেট ঘোষণা অনুযায়ী, আজ থেকেই এই স্কিমে টাকা রাখার সীমা ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হচ্ছে। অন্যদিকে এমআইএসের সুদও ৭.১ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৪ শতাংশ করা হয়েছে। এই স্কিমে কোনও ব্যক্তি এতদিন সর্বাধিক ৪.৫ লক্ষ টাকা রাখতে পারতেন। সেই সীমা বেড়ে হচ্ছে ৯ লক্ষ টাকা। জয়েন্ট অ্যাকাউন্টে যেখানে সর্বাধিক ৯ লক্ষ টাকা রাখা যেত, তা বেড়ে হচ্ছে ১৫ লক্ষ টাকা। সুদের নয়া হারে কিষান বিকাশপত্রে টাকা দ্বিগুণ হবে ১১৫ মাসে। তা এতদিন ছিল ১২০ মাস।

সবকিছুর মাঝে এবার উল্লেখযোগ্যভাবে সুদের হার বেড়েছে এনএসসিতে(ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট)। পাঁচ বছরের মেয়াদী এই স্কিমে সুদ মিলবে ৭.৭ শতাংশ। স্বাভাবিকভাবেই প্রকল্পটিতে আগ্রহ থাকবে সাধারণ গ্রাহকের। তবে অনেকেই বলছেন, এই স্কিম সহ বেশ কয়েকটি তুলনামূলক স্বল্পমেয়াদী প্রকল্প কেনায় আয়কর ছাড় মিললেও, মেয়াদ শেষে সুদের উপর কর মেটাতে হবে। তখন রাজকোষ ভরাতে এই স্কিমকেই হাতিয়ার করবে কেন্দ্র।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...