Monday, April 6, 2026

মাঝ আকাশে শ্লী*লতাহানি ! অভি*যোগ উঠল ৬২ বছরের প্যাসেঞ্জারের দিকে

Date:

Share post:

সংবাদের শি*রোনামে আবার ইন্ডিগো এয়ারলাইন্স (Indigo Airlines), ব্যাঙ্কক থেকে মুম্বই গামী বিমানে ২৪ বছর বয়সী এক বিমানসেবিকাকে শ্লী*লতাহানির অভিযোগ উঠেছে ৬২ বছরের এক যাত্রীর বিরুদ্ধে। পাশাপাশি এক সহযাত্রীর সঙ্গেও অভ*ব্য আচরণ করার অভিযোগও উঠেছে। খাবার না পাওয়া নিয়ে ঝামেলার জেরেই এত কাণ্ড বলে জানা যাচ্ছে। মুম্বই পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেফ*তার করেছে বলে ইন্ডিগো সূত্রে খবর।

ইন্ডিগোর 6E-1052 বিমানে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ঘটনার সূত্রপাত হয় খাবার নিয়ে। জানা যায় ওই ব্যক্তি চিকেনের একটি পদ অর্ডার করেন। কিন্তু তাঁকে জানানো হয় সেই খাবার দেওয়া যাবে না কারণ তাঁর টিকিটের সঙ্গে খাবার দেওয়ার মতো কোনও অপশন নেই। পুলিশ বলছে অন্য এক যাত্রীর কাছ থেকে খাবারের টাকা নেওয়ার সময় পাশে বসে থাকা ওই সুইডেনের ব্যক্তি বিমানকর্মীর হাত ধরে টানাহ্যাঁচড়া করতে শুরু করেন। বিমানে থাকা অন্য কর্মীরা তাঁকে বাধা দিতে গেলে ঘটনা আরও বড় আকার নেয়। পরে ২০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিনে তাঁকে ছেড়েও দেওয়া হয়। ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা যাচ্ছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...